টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত ওয়েস্ট ইন্ডিজের, ভারতীয় দলে বিরাট চমক

টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত ওয়েস্ট ইন্ডিজের, ভারতীয় দলে বিরাট চমক

ভারতের বিরুদ্ধে টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত নিলেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক নিকোলাস পুরান। ওয়েস্ট ইন্ডিজের টি-২০ দলে এই ম্যাচে অভিষেক হতে চলেছে আলজারি জেসেফের। এই ম্যাচে প্রথম একাদশে তিন জন বিশেষজ্ঞ স্পিনারকে খেলাচ্ছে ভারত। এক সঙ্গে খেলছেন রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন এবং রবি বিষ্ণোই।

টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত ওয়েস্ট ইন্ডিজের, ভারতীয় দলে বিরাট চমক

এ দিন টসে জিতে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক নিকোলাস পুরান বলেন, "প্রথমে বোলিং করতে চাই। পিচ থেকে হয়তো কিছু সুবিধা পাওয়া যেতে পারে। কত রান তাড়া করতে হবে সেটা জানালে সুবিধা হয়। এই ফরম্যাট খেলতে আমরা পছন্দ করি। আমরা বিনোদন দিতে চাই। দলে এক জন স্পিনার। আলজারি জোসেফের অভিষেক হতে চলেছে। শিমরণ হেটমায়ার দলে প্রত্যাবর্তন করেছেন।"

তবে, প্রথমে ব্যাটিং করতে হলেও অখুশি নন, দীর্ঘ ছুটি কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজে টি-২০ সিরিজের আগে দলের সঙ্গে যোগ দেওয়া রোহিত শর্মা। ভারতীয় দলের অধিনায়ক বলেছেন, "কিছুটা সময় বাইরে কাটিয়ে ভাল লাগছে। প্রথম আন্তর্জাতিক ম্যাচ এই মাঠে খেলা হচ্ছে। দেখে ভাল লাগছে বড় সংখ্যায় মানুষ মাঠে আসছেন। সব রকমের সুযোগ সুবিধা রয়েছে। দেখতে হবে উইকেট কেমন। কিছু জন ছেড়ে গিয়েছে, আবার কিছু জন এসেছে। মুখিয়ে রয়েছি।"

ভারত:

রোহিত শর্মা (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক, রবীন্দ্র জাডেজা, রবি বিষ্ণোই, ভুবনেশ্বর কুমার, রবিচন্দ্রন অশ্বিন, অর্শদীপ সিং

ওয়েস্ট ইন্ডিজ:

শামার ব্রুকস, শিমরন হেটমায়ার, রোভম্যান পাওয়েল, নিকোলাস পুরান (অধিনায়ক এবং উইকেটরক্ষক), কাইল মেয়ার্স, ওডেন স্মিথ, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, ওবেদ ম্যাকয়, কিমো পল

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+