নিউজিল্যান্ডের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় দিয়ে মহিলা বিশ্বকাপে অভিযান শুরু করল ওয়েস্ট ইন্ডিজ

নিউজিল্যান্ডের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় দিয়ে মহিলা বিশ্বকাপে অভিযান শুরু করল ওয়েস্ট ইন্ডিজ

মহিলা বিশ্বকাপের প্রথম দিন-ই টানটান উত্তেজক ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেট সার্কিট। শুক্রবার আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাঠে বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় পেল না সোফি ডিভাইনের দল। হাড্ডাহাড্ডি ম্যাচে শেষ পর্যন্ত তিন রানে জয় ছিনিয়ে নিল ওয়েস্ট ইন্ডিজের মহিলা দল।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় দিয়ে মহিলা বিশ্বকাপে অভিযান শুরু করল ওয়েস্ট ইন্ডিজ

ছন্দে থাকা আয়োজক দেশ নিউজিল্যান্ড ফেভারিট হিসেবে এই বারের বিশ্বকাপে মাঠে নেমেছে। বিশ্বকাপ শুরুর ঠিক আগে ভারতকে ওডিআই সিরিজে ৪-১ ব্যবধানে পরাজিত করেছে কিউয়িরা। কিন্তু দ্বাদশ মহিলা ক্রিকেট বিশ্বকাপের শুরুটা প্রত্যাশা মতো করতে পারল না নিউজিল্যান্ড।

এ দিন বে ওভালে টসে জিতে ওয়েস্ট ইন্ডিজের মহিলা দলকে ব্যাটিং করতে স্বাগত জানান নিউজিল্যান্ডের অধিনায়ত সোফি ডিভাইন।

নির্ধারিত ৫০ ওভার শেষে ৯ উইকেটের বিনিময়ে ২৫৯ রান করেন ওয়েস্ট ইন্ডিজ মহিলা দল। হেলি ম্যাথিউজ ছাড়া ওয়েস্ট ইন্ডিজের দলের কেউই এই ম্যাচে দাঁড়াতে পারেননি। ১১৯ রানের দুরন্ত ইনিংস খেলেন ম্যাথিউজ। ১৬টি চার এবং একটি ছয় দিয়ে সাজানো ছিল তাঁর ইনিংস। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক স্টেফনি টেলর ৩০ রান করেন এই ম্যাচে। ২০ রান আসে উইকেটরক্ষক শিমেন ক্যাম্পবেলের ব্যাট থেকে। লোয়ার মিডল অর্ডারে ৩৬ রান করেন চেডিন নেশন।

নিউজিল্যান্ডের হয়ে লিয়া তাহুহু তিনটি উইকেট পেয়েছেন। দু'টি উইকেট পেয়েছেন জেস কির। একটি করে উইকেট পেয়েছেন হান্না রো এবং আমিলিয়া কির।

ওয়েস্ট ইন্ডিজের প্রমীলা বাহিনীর ২৫৯ রানের জবাবে এক বল বাকি থাকতে নিউজিল্যান্ডের ইনিংস শেষ হয় ২৫৬ রানে। জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে হলে ম্যাচের দুই বলে চার রান দরকার ছিল নিউজিল্যান্ডের। আধুনিক ক্রিকেটে সহজেই এই রান উঠে যায়। কিন্তু সেই ম্যাচ যদি ক্রিকেটের সর্বোচ্চ খেতাবের মঞ্চে খেলা হয় তা হলে অনেকেই স্নাযুর চাপ সামলাতে পারেন না। শেষ ওভারের পঞ্চম বলে বাই-এ সিঙ্গেল নিতে গিয়ে রান আউট হয়ে নিউজিল্যান্ডের সব আশা শেষ করে দেন ফ্রান জোনাস। তখনও হাতে একটা বল ছিল। হটাকারী রান নিতে না গিয়ে শেষ বলের জন্য অপেক্ষা করলে ম্যাচের ফলাফল অন্য রকম হতেই পারত।

রান তাড়া করতে নেমে নিউজিল্যান্ডের সোফি ডিভাইন (১০৮), অ্যামি স্যাটারওয়েট (৩১) এবং কেটি মার্টিন (৪৪) ছাড়া কোনও ব্যাটসম্যান নির্ভরতা দিতে পারেননি। শেষে দিকে লোয়ার অর্ডারে ২৫ রান করেছেন কেটি মার্টিন।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে দু'টি করে উইকেট পেয়েছেন ম্যাচের সেরা হেলি ম্যাথিউজ, আনিসা মহম্মদ, দিয়েন্দ্র ডটিন। একটি করে শিকার সামিলিয়া কোনেল এবং সাকেরা সেলমানের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+