ভারতের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে-তে টসে জিতে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ

ভারতের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে-তে টসে জিতে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ

পোর্ট অফ স্পেনে ভারতের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে-তে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিল ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচই ক্যারিবিয়ান লেজেন্ড ক্রিস গেইলের শেষ আন্তর্জাতিক ওয়ান ডে ম্যাচ হতে চলেছে।

ভারতের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে-তে টসে জিতে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ

উল্লেখ্য, ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। পোর্ট অফ স্পেনের দ্বিতীয় ম্যাচে জেসন হোল্ডারের দলকে হারায় বিরাট কোহলির টিম ইন্ডিয়া। একই মাঠে ক্যারিবিয়ানদের ফের হারিয়ে ওয়ান ডে সিরিজও নিজেদের দখলে রাখতে চায় বিরাট বাহিনী। অন্যদিকে আজকের ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাতে মরিয়া ওয়েস্ট ইন্ডিজ।

এর আগে টি-টোয়েন্টি সিরিজেও ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে ওয়াশ আউট করে টিম ইন্ডিয়া। গায়ানায় দুই দলের প্রথম ওয়ান ডে ম্যাচ বৃষ্টিতে ধুয়ে যায়। দ্বিতীয় ম্যাচে ইনফর্ম রোহিত শর্মা ফ্লপ হলেও সেঞ্চুরি হাঁকান ভারত অধিনায়ক বিরাট কোহলি। এই ম্যাচেও তার ঝলক দেখা যাবে নাকি অন্য কোনও কাহিনী রচনা হবে, তা তো সময় বলবে।

দুই দলের প্রথম একাদশ

ভারত : রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), শ্রেয়স আইয়ার, কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহল, মহম্মদ শামি, কে খলিল আহমেদ।

ওয়েস্ট ইন্ডিজ : ক্রিস গেইল, এভিন লুইস, শাই হোপ (উইকেটরক্ষক), নিকোলাস পুরান, শিমরোন হেটমের, রস্টন চেজ, জেসন হোল্ডার (অধিনায়ক), কার্লোস ব্রাথওয়েট, কেমার রোচ,ফ্যাবিয়ান অ্যালেন, কেমো পল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+