বৃষ্টিতে ভেস্তে গেল পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় টি২০, চতুর্থ ম্যাচেই ফয়সলা

বৃষ্টিতে ভেস্তে গেল পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় টি২০, চতুর্থ ম্যাচই ভরসা

প্রথম ম্যাচের মতো ওয়েস্ট ইন্ডিজ বনাম পাকিস্তানের তৃতীয় টি২০ও বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। এখনও পর্যন্ত সিরিজের দ্বিতীয় ম্যাচেই ফয়সলা নির্ধারিত হয়। সেই টি২০ জেতে পাকিস্তান। দুই ম্যাচ ভেস্তে যাওয়ায় সিরিজে সমতা ফেরাতে চতুর্থ ম্যাচই ভরসা ক্যারিবিয়ানদের। ওই ম্যাচ জিততে পারলে সিরিজে কব্জা করবে পাকিস্তান।

বৃষ্টিতে ভেস্তে গেল পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় টি২০, চতুর্থ ম্যাচেই ফয়সলা

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাদেরই মাটিতে চার ম্যাচের টি২০ সিরিজ খেলতে নেমেছে পাকিস্তান। প্রথম ম্যাচে আগে ব্যাটিং করে ৯ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৮৫ রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। তারপরই প্রবল বৃষ্টিতে ধুয়ে গিয়েছিল খেলা। বন্ধ হয়ে গিয়েছিল ওই ম্যাচ। দ্বিতীয় ম্যাচ জিতেছিল পাকিস্তান। এই অবস্থায় সিরিজে সমতা ফেরাতে রবিবারের ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। সেই ম্যাচও বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় ক্যারিবিয়ান শিবিরের কাজ কঠিন হয়ে গেল বলা চলে।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাদেরই মাটিতে চার ম্যাচের টি২০ সিরিজের পাশাপাশি দুটি টেস্ট খেলবে পাকিস্তান। কিন্তু তার আগে বৃষ্টিই ক্রিকেটের অন্তরায় হয়ে দাড়িয়েছে। রবিবার গায়ানায় হওয়া তৃতীয় টি২০তে আগে ব্যাট করে ১.২ ওভারে কোনও উইকেট না হারিয়ে ১৫ রানে পৌঁছে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু প্রবল বৃষ্টিতে সেই ম্যাচও ভেস্তে যায়। ফলে সিরিজের ফয়সলা করতে চতুর্থ ম্যাচের দিকে তাকিয়ে থাকবে দুই দল।

একই মাঠে গত ৩১ জুলাই ওয়েস্ট ইন্ডিজের মধ্যে দ্বিতীয় টি২০ ম্যাচ সম্পূর্ণ করা সম্ভব হয়। গত শনিবারের ওই ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় হোম টিম। আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৭ রান তোলে পাকিস্তান। সফরকারী দলের হয়ে ৪০ বলে ৫১ রানের অনবদ্য ইনিংস খেলেন অধিনায়ক বাবর আজম। চারটি চার ও দুটি ছক্কা আসে তাঁর ব্যাট থেকে। ৩৬ বলে ৪৬ রান করে আউট হন উইকেটরক্ষক মহম্মদ রিজওয়ান। দুটি চার ও দুটি ছক্কা হাঁকান তিনি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪ উইকেট নেন জেসন হোল্ডার। ২ উইকেট নেন ডোয়েন ব্রাভো।

১৫৮ রানের লক্ষ্য তাড়া করতে নামা ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ইনিংসের শুরুটা খুব একটা ভাল হয়নি। শূন্য রানে আউট হয়ে যান ওপেনার আন্দ্রে ফ্লেচার। ব্যর্থ হন দলের বাকি ব্যাটসম্যানরাও। শেষবেলায় উইকেটরক্ষক নিকোলাস পুরান ৩৩ বলে ৬২ রানের ঝড়ো ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি। পাকিস্তানের হয়ে একটি করে উইকেট নেন মহম্মদ হাফিজ, শাহিন আফ্রিদি, হাসান আলি ও মহম্মদ ওয়াসিম জুনিয়র। মঙ্গলবার একই মাঠে দুই দলের মধ্যে চতু্র্থ টি২০ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+