West Indies vs India Test: প্রথম টেস্টের আগেই রোহিতের পেশাবদল! সাংবাদিকের ভূমিকাতেও ছক্কা হিটম্যানের

বুধবার থেকে শুরু হচ্ছে ভারত ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ। টিম ইন্ডিয়ার সংসারে এখন ফিল গুড মেজাজ। প্রথম টেস্টের আগেই পেশা বদল করলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা? ছবি অন্তত সেই কথাই বলছে। হিটম্যান এবার সাংবাদিকের ভূমিকায়!

সাধারণত ভারত অধিনায়ক সাংবাদিক সম্মেলনে আসেন, তাঁকেই প্রশ্ন করেন সাংবাদিকরা। কিন্ত ক্যারিবিয়ান সফরে এবার অন্যচিত্র। রোহিত নিজেই হয়ে উঠলেন রিপোর্টার। প্রশ্ন কর্তার ভূমিকায় অবতীর্ণ হলেন ক্যাপ্টেন রোহিত। ভারত অধিনায়কের প্রশ্নের মুখোমুখি কে জানেন? তিনি তাঁর ডেপুটি অজিঙ্কা রাহানে।

রোহিত

মঙ্গলবার ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে ভিন্ন রূপে দেখা গেল হিটম্যানকে। ক্যামেরার সামনে নয়, তিনি ক্যামেরার পিছনে। আর রোহিতের প্রশ্নের মুখোমুখি হয়েছেন রাহানে। সহ অধিনায়ককে রোহিত প্রশ্ন করেন, আপনি এখানে এর আগেও অনেক বার এসেছেন, এই পরিবেশে খেলেছেন কী টিপস দেবেন তরুণ ক্রিকেটারদের?

রাহানে এই প্রশ্নের উত্তরে বলেন, 'তরুণ ক্রিকেটার এবং সমস্ত ব্যাটসম্যানদের এই পরিবেশে বা এখানকার মাঠে ধৈর্য রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।' কিন্ত খোলা মাঠে সাংবাদিক সম্মেলনে বাধা হয়ে দাঁড়াল বৃষ্টি। হঠাত করেই বৃষ্টি শুরু হয়ে যাওয়ায় পণ্ড রোহিত-রাহানের সাংবাদিক সম্মেলন।

১২ জুলাই থেকে শুরু হওয়া ২ ম্যাচের টেস্ট সিরিজের জন্য বার্বাডোসে তাদের প্রস্তুতি নেওয়ার পরে টিম ইন্ডিয়া ডোমিনিকা পৌঁছেছে, যেখানে প্রথম ম্যাচ খেলা হবে। আর মাত্র একদিন। তারপরই শুরু ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রে প্রবেশ করছে টিম ইন্ডিয়া। যার সূচনা হচ্ছে ক্যারিবিয়ান সফর দিয়েই।

সোমবার বিসিসিআইয়ের পক্ষ থেকে একটি ফিল্ডিং সেশনের ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা গেল ইউনিক ড্রিলের ব্যবহার। ক্রিকেটাররা মজার ছন্দেই অনুশীলন করতে দেখা গেল ক্রিকেটারদের।

রোহিত

এদিকে রোহিতের অধিনায়কত্ব নিয়ে শুরু হয়েছে সমালোচনা। প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় হিটম্যানের তীব্র সমালোচনা করেছেন গাভাসকর।একটি সাক্ষাতকারে প্রাক্তন ভারত অধিনায়ক বলেন, "রোহিতের থেকে অনেক প্রত্যাশা ছিল। ভারতে খেলা ঠিক আছে, কিন্তু ক্রিকেটের আসল পরীক্ষা বিদেশের মাটিতেই। সেখানেই রোহিতের পারফরম্যান্স হতাশাজনক। টি-টোয়েন্টি বিশ্বকাপের ক্ষেত্রেও একই ব্যাপার।'

একইসঙ্গে সানি উল্লেখ করেছেন, 'ক্যাপ্টেন হিসাবে এতগুলো আইপিএল ট্রফি জিতেছে, এতগুলো ম্যাচে নেতৃত্ব দিয়েছে। আইপিএলের সেরা খেলোয়াড়রাও ভারতীয় দলে ছিল। তা সত্ত্বেও টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠতে পারল না ভারতীয় দল, সেটা খুবই হতাশাজনক।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+