West Indies vs India Test: ভিলেন হতে পারে বৃষ্টি, অভিষেকের আগে ফুরফুরে মেজাজে যশস্বী
ডমিনিকায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট ম্যাচ দিয়েই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রে প্রবেশ করছে ভারত। ভারতের ক্যারিবিয়ান সফরের শুরুটা হচ্ছে উইন্ডসর পার্কে টেস্ট ম্যাচ দিয়ে। তবে শুরুতেই বৃষ্টির ভ্রুকুটি। প্রথম ম্যাচে বার বার ভিলেন হতে পারে বৃষ্টি।
ম্যাচের প্রথমদিনই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বুধবার দিনভর বৃষ্টি হতে পারে। ২৪ শতাংশ বৃষ্টি হতে পারে প্রথম দিন। বৃহস্পতি এবং শুক্রবার অবশ্য রোদ ঝলমলে আবহাওয়ার কথা জানানো হলেও পূর্বাভাসে হালকা বৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে।১৭ শতাংশ বৃষ্টি হতে পারে এই দুই দিন।

চতুর্থ দিনেও থাকছে বৃষ্টির আভাস। আবার শেষ দিনে বৃষ্টির বাধার মুখোমুখি হতে পারে ক্রিকেট। রবিবার বৃষ্টিপাতের পরিমাণ থাকতে পারে ৪২ শতাংশ। এমনই জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে।
এই ম্যাচে ভারতীয় দলে অভিষেক হচ্ছে যশস্বী জয়সওয়ালের। তরুণ বাঁ হাতি সুযোগ পাওয়ায় ব্যাটিং অর্ডারে এক ধাপ নামতে হচ্ছে অপর এক তরুণ ওপেনার শুভমান গিলকে। অভিষেকের আগে বিন্দাস মুডে পাওয়া গেল যশস্বীকে। জাজেদার পোস্ট করা ছবিতে দেখা গেল ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ফুরফুরে মেজাজে টিম ইন্ডিয়ার সদস্যরা।
Solid support for @ybj_19 and the youngsters in the squad 👏 👏@ShubmanGill to bat at No. 3 👍 👍
— BCCI (@BCCI) July 11, 2023
🎥 Snippets from #TeamIndia Captain @ImRo45's press conference ahead of the first #WIvIND Test 🔽 pic.twitter.com/idDJwh6Fn5
রোহিত জানিয়েছেন, তাঁর সঙ্গে ব্যাটিং ওপেন করবেন যশস্বী। ৩ নম্বরে ব্যাটিং করবেন শুবমান। ব্যাটিংয়ে শুভমন গিল তিনে নামবে। ও তিন নম্বরে খেলতে চায়। কোচ রাহুল দ্রাবিড়কে ও তেমনই বলেছে। বলেছে গোটা কেরিয়ারে ও তিন না চার নম্বরে ব্যাট করেছে।'

একইসঙ্গে রোহিত উল্লেখ করেছেন, দীর্ঘদিন পরে টেস্ট ওপেনিংয়ে ডান হাতি-বাঁ হাতি কম্বিনেশন পাওয়ায় খুশি টিম ম্যানেজমেন্ট। ভারত অধিনায়কের কথায়, 'ভারতীয় ক্রিকেটের জন্য উত্তেজনাপূর্ণ মুহূর্ত। আমরা আদর্শ প্লেয়ারকে খুঁজে পেয়েছি। আশা করব ও অনেক দূর যাবে এবং ভাল করবে। অনেকদিন ধরে আমরা একজন বাঁ হাতি ওপেনারের সন্ধানে ছিলাম।'
ডমিনিকায় এখনও পর্যন্ত যে কয়েকটি টেস্ট ম্যাচ হয়েছে, সেই ম্যাচগুলিতে পিচ থেকে সাহায্য পেয়েছেন স্পিনাররা। ফলে ভারতীয় দলের সুবিধা হতে পারে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলার সুযোগ না পেলেও, ডমিনিকায় খেলার সুযোগ পাচ্ছেন অভিজ্ঞ অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন।
In SYNC 🔄#TeamIndia | #WIvIND | @imShard pic.twitter.com/d9BTnAMh3b
— BCCI (@BCCI) July 11, 2023
এ প্রসঙ্গে রোহিত বলেছেন, 'উইকেট দেখে আমরা যে পরিকল্পনা করছি, তাতে ২ স্পিনার ও ৩ পেসার নিয়ে খেলব।' বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারের পর এই ম্যাচে জয় অত্যন্ত জরুরী ভারতের জন্য। অপরপক্ষে তাদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজের সামনেও সম্মান বাঁচানোর লড়াই। বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর ভারতকে হারিয়েই মুখরক্ষা করতে চাইবে তারা।












Click it and Unblock the Notifications