West Indies vs India Test: ডমিনিকায় নস্টালজিক দ্রাবিড়-কোহলি, অতীতের স্মৃতি দুইজনের মুখে
এভাবেও ফিরে আসা যায়। ২০১১ সালে এই মাঠে ক্রিকেট কেরিয়ারে শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন রাহুল দ্রাবিড়। সেদিন ভারতীয় ক্রিকেটের এক মহা তারকার প্রস্থানের সঙ্গে সঙ্গে আবির্ভাব হয়েছিল আরও একজনের। তাঁর নাম বিরাট কোহলি। ১২ বছরে অনেক কিছুই বদলে গেছে ভারতীয় ক্রিকেটে। কিন্তু ডমিনিকা যেন মিলিয়ে দিলেন বিরাট কোহলি এবং রাহুল দ্রাবিড়কে।
ক্রিকেট থেকে অবসর নিয়ে কোচিং এসেছেন দ্য ওয়াল। যুব দলের দায়িত্বের পর বর্তমানে টিম ইন্ডিয়ার হেডকোচ দ্রাবিড়। অন্যদিকে সেদিনের টেস্ট অভিষেককারী বিরাট কোহলি আজ ভারতীয় ক্রিকেটের অন্যতম স্তম্ভ। শততম টেস্ট ম্যাচ ইতিমধ্যে খেলে ফেলেছেন। কিং কোহলি ১২ বছর পর আবার ডমিনিকার মাঠেই ম্যাচ খেলতে নামছেন। ভারতীয় দল দুই জনের কাছেই বেশ নস্টালজিক এই মাঠ।

১২ বছর আগের সেই স্মৃতিই যেন বারবার ফিরে আসছে রাহুল দ্রাবিড় এবং বিরাট কোহলির কাছে। বিসিসিআইয়ের সোশ্যাল সাইটে একটি সাক্ষাৎকারে নিজেদের অনুভূতির কথা জানিয়েছেন দ্রাবিড় এবং কোহলি।
টিম ইন্ডিয়ার হেডস্যার বলেছেন, 'এটা আমার কাছে দারুন একটা অনুভূতি। ১২ বছর আগে এই মাঠে জীবনের শেষ টেস্ট ম্যাচ খেলেছিলাম। সেই দলের একমাত্র সদস্য হিসাবে আজ আমার সঙ্গে রয়েছেন বিরাট কোহলি। তখন বিরাট কোহলি তরুণ ক্রিকেটার। একদিনের ক্রিকেটে নিজেকে প্রতিষ্ঠিত করার পর টেস্ট ক্রিকেট নিজেকে প্রতিষ্ঠা করেন।'

একইসঙ্গে দ্য ওয়াল বলেন, 'ভাবতে অবাক লাগে সেই দিনের তরুণ কোহলি আজকে দলের সিনিয়র সদস্য। তরুণ কোহলি আজকে দলের সিনিয়র আর সেদিনের অভিজ্ঞ দ্রাবিড় আজ তরুণ কোচ হয়েছেন।'
2️⃣0️⃣1️⃣1️⃣ - Team members
— BCCI (@BCCI) July 12, 2023
2️⃣0️⃣2️⃣3️⃣ - Head Coach & Batter
12 years on Rahul Dravid & Virat Kohli reminisce some special Dominica memories 😊#TeamIndia | #WIvIND | @imVkohli pic.twitter.com/HRkBLS2Lam
অন্যদিকে বেশ নস্টালজিক কোহলিও। খেলার মাঠে কখনওই আবেগকে খুব একটা গুরুত্ব দেন না।বরাবরই তার ক্রিকেটে আগ্রাসনের মাত্রায় বেশি থাকে। কিন্তু ডমিনিকায় খেলতে নামার আগে বেশ আবেগ প্রবণ কোহলিও। ১২ বছর আগের স্মৃতি প্রসঙ্গে বিরাট বলেন, ' এই মাঠে যখন ফিরে এলাম এবং সাজঘরে প্রবেশ করলাম তখন ১২ বছর আগের কথাগুলোই মনে পড়ছিল।'

একদা সতীর্থ তথা বর্তমান হেড কোচের সঙ্গে সেই স্মৃতি চারনাই করেছেন কোহলি। কয়েকদিন আগেই সোশ্যাল সাইটে একটি ছবি দ্রাবিড়ের সঙ্গে পোস্ট করেছেন কোহলি। সেই ছবিতে বিরাট লেখেন, ''ডমিনিকায় ২০১১ সালে যখন শেষ টেস্ট খেলেছিলাম, আমরা দুই জনে দলে ছিলাম। ভাবিনি, যাত্রাপথে একদিন আবার এই জায়গায় দুই জনেই ফিরে আসব। কিন্তু দুই রকম ভূমিকায়। কৃতজ্ঞ থাকব।''












Click it and Unblock the Notifications