ভারত জুলাইয়ে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ সফরে, সম্ভাব্য ক্রীড়াসূচি একনজরে

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ওভালে ৭ থেকে ১১ জুন অবধি। রিজার্ভ ডে রয়েছে ১২ জুন। এরপর প্রায় মাসখানেক বিশ্রাম পাবেন ভারতীয় ক্রিকেটাররা। জুলাইয়ে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ যাবে মেন ইন ব্লু।

ওভালে ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল চলাকালীন ভারতের ক্যারিবিয়ান সফরের বিষয়টি নিয়ে আলোচনা করবেন বিসিসিআই ও ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের কর্তারা। তারপরই ঘোষিত হবে সূচি। যদিও ক্রিকবাজের প্রতিবেদনে সম্ভাব্য ক্রীড়াসূচি প্রকাশিত হয়েছে।

ভারতীয় টেস্ট দল

ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের জন্য ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ বেছে নিয়েছে ডমিনিকা ও ত্রিনিদাদকে। তিনটি করে টি ২০ ও একদিনের আন্তর্জাতিক ম্যাচগুলি হবে বার্বাডোজ, ত্রিনিদাদ ও গায়ানায়। ওয়েস্ট ইন্ডিজ বিসিসিআইকে অনুরোধ করেছে আরও ২টি টি ২০ আন্তর্জাতিক খেলার জন্য।

অতিরিক্ত টি ২০ খেলার ব্যাপারে এখনও সবুজ সঙ্কেত দেয়নি বিসিসিআই। দুটি টি ২০ আন্তর্জাতিক মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আয়োজনের পরিকল্পনা রয়েছে। ১২ জুলাই থেকে সিরিজ শুরু হয়ে শেষ হতে পারে অগাস্টের ১৩ তারিখ। ভারতীয় দল রওনা দিতে পারে জুলাইয়ের ৫ বা ৬ তারিখ।

ওয়েস্ট ইন্ডিজ

এই সিরিজ সম্প্রচারের ডিজিটাল স্বত্ব আদায় করে নিয়েছে ভায়াকম ১৮। ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফর বিনামূল্যে সম্প্রচারিত হবে জিও সিনেমায়। টেলিভিশনে সম্প্রচারের জন্য কথাবার্তা চলছে প্রসার ভারতীর সঙ্গে। সেক্ষেত্রে ডিডি স্পোর্টসে এই সিরিজ সম্প্রচারিত হবে।

ভারত ওয়েস্ট ইন্ডিজ

সম্ভাব্য ক্রীড়াসূচি অনুযায়ী জুলাইয়ের ১২ থেকে ১৬ তারিখ অবধি প্রথম টেস্ট হবে ডমিনিকায়। জুলাইয়ের ২০ থেকে ২৪ তারিখ অবধি ত্রিনিদাদে দ্বিতীয় টেস্ট। জুলাইয়ের ২৭ ও ২৯ তারিখ বার্বাডোজ ও ১ অগাস্ট ত্রিনিদাদে হবে তিনটি একদিনের আন্তর্জাতিক।

অগাস্টের ৪ তারিখ প্রথম টি ২০ আন্তর্জাতিক হবে ত্রিনিদাদে। এরপর ৬ ও ৮ অগাস্ট গায়ানায় হবে বাকি দুটি টি ২০ আন্তর্জাতিক। বিসিসিআই রাজি হলে অগাস্টের ১২ ও ১৩ তারিখ দুটি টি ২০ আন্তর্জাতিক হবে ফ্লোরিডায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+