ওয়েস্ট ইন্ডিজ বনাম আফগানিস্তান টেস্ট: কখন কোথায় দেখবেন, ম্যাচ ঘিরে খুঁটিনাটি সব তথ্য
বুধবার লখনউয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামছে আফগানিস্তান। সিরিজের এই ম্যাচ নিয়ে দুই দলের সমর্থকদের মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে।
বুধবার লখনউয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামছে আফগানিস্তান। সিরিজের এই ম্যাচ নিয়ে দুই দলের সমর্থকদের মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে।

শেষ টেস্ট সিরিজে দুই দলের পারফর্ম্যান্স
শেষবার বাংলাদেশকে বাংলাদেশের মাটিতে গিয়ে টেস্টে হারিয়ে এসেছে আফগানিস্তান। অন্যদিকে ঘরের মাঠে ভারতের কাছে ০-২ ব্যবধানে শেষ টেস্ট সিরিজ হেরেছে ওয়েস্ট ইন্ডিজ।
এবার অবশ্য আফগানিস্তানের হোম গ্রাউন্ড হিসেবে ভারতের লখনউয়ে টেস্ট খেলতে নামছে ক্যারিবিয়ানরা।এক ম্যাচের টেস্ট সিরিজে আইসিসি'র পয়েন্ট টেবিলের ৮ নম্বর( ওয়েস্ট ওন্ডিজ) বনাম ১০ নম্বর (আফগানিস্তান) দলের ডুয়েলের হাড্ডাহাড্ডি লডা়ই হবে বলে মনে করছে ক্রিকেটমহল।

ওয়েস্ট ইন্ডিজ বনাম আফাগানিস্তানের সীমিত ওভারের সিরিজের ফল
এর আগে দুই দলের মধ্যে ওডিআই সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দল সিরিজ জেতে অন্যদিকে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে আফগানিস্তান।

টেস্টে আফগান দলে খেলবেন না মহম্মদ নবি
আফগানিস্তান দলের হয়ে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে মহম্মদ নবি খেলবেন না। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলে সাদা জার্সি থেকে অবসর নিয়েছেন নবি। তারকা অলরাউন্ডারকে ছাডা় ম্যাচ খেলতে নামবে আফগান দল।

আফগানিস্তান দলের চমক কারা
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে আফগান দলের হয়ে করিম জানাত দ্বিতীয় ম্যাচে ১১ রান খরচ করে ৫ উইকেট তুলে নিয়েছিলেন। টি-টোয়েন্টির সাফল্যের পর এবার টেস্ট দলে ডাক পেয়েছেন জানাত।টেস্ট সিরিজে সাদা জার্সিতে অভিষেক হলে দলের হয়ে অন্যতম সেরা চমক হতে পারেন করিম। সেই সঙ্গে দলের তরুণ পেসার নারাজ মাসুদের উপরও প্রত্যাশা রয়েছে।












Click it and Unblock the Notifications