ওয়েস্ট ইন্ডিজ অধিনায়কের থেকে দরাজ সার্টিফিকেট পেলেন এই ভারতীয় ক্রিকেটার
ওয়েস্ট ইন্ডিজ অধিনায়কের থেকে দরাজ সার্টিফিকেট পেলেন এই ভারতীয় ক্রিকেটার
ওডিআই সিরিজের পর সদ্য সমাপ্ত টি-২০ সিরিজেও ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছে ভারতীয় দল। কলকাতায় তিন ম্যাচের সিরিজে একটিতেও দাঁত ফোটাতে পারেনি ক্যারিবিয়ান দলটি। রবিবার তৃতীয় একদিনের ম্যাচে সুযোগ থাকলেও সূর্যকুমার যাদবের ব্যাটিং ওয়েস্ট ইন্ডিজের থেকে দূরে সরিয়ে নিয়ে যায় ম্যাচ।

সাতটি ছয় এবং একটি চারের সৌজন্যে ৩১ বলে ৬৫ রানের চোখ ঝলসানো ইনিংস খেলেন সূর্যকুমার যাদব। ৯৩-৪ থেকে ভারতকে দৃঢ় ভীতের উপর দাঁড় করানো কারিগর এই মুম্বইকর। ভেঙ্কটেশ আইয়ারকে (১৯ বলে ৩৫) সঙ্গে নিয়ে পঞ্চম উইকেটে ৯১ রানের পার্টনারশিপ গড়েন সূর্য। নির্ধারিত ২০ ওভার শেষে পাঁচ উইকেটের বিনিময়ে ১৮৪ রান স্কোর বোর্ডে তোলে ভারত।
পয়া ইডেনে ১৮৫ রান তাড়া করতে নেমে একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৬৭ রান তোলে ক্যারিবিয়ান দলটি। ১৭ রানে ম্যাচ জিতে নেয় ভারত।
এই ম্যাচে হারলেও মুম্বই ইন্ডিয়ান্সে তাঁর টিমমেট সূর্যকুমার যাদবের ভুয়োশি প্রশংসা শোনা যায় কাইরন পোলার্ডের গলায়। সূর্যকে "৩৬০ ডিগ্রি প্লেয়ার" হিসেবে উল্লেখ করেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক। রবিবার ভার্চুয়াল প্রেস মিটে পোলার্ড বলেন, "সূর্য একজন বিশ্বমানের ক্রিকেটার। ও যখন ২০১১ সালে প্রথম বার মুম্বই ইন্ডিয়ান্সে এসেছিল তখন থেকে খেলছি ওর সঙ্গে। এর পর থেকে ও এতটা উন্নতি করেছে দেখে ভাল লাগছে। একজন ৩৬০ ডিগ্রি ক্রিকেটার হয়ে উঠেছে ও।"
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজে ব্যাটে ঝড় তোলা সূর্যকুমার, শ্রীলঙ্কার বিরুদ্ধেও টার্গেট রাখবে এই রকম ধারাবাহিকতা এবং পারফরম্যান্স ধরে রাখতে। ২৪ ফেব্রুয়ারি থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজ শুরু হবে ভারতের। প্রথম টি-২০ ম্যাচে টিম ইন্ডিয়া শ্রীলঙ্কার মুখোমুখি হবে লখনউতে। দ্বিতীয় এবং তৃতীয় টি-২০ ম্যাচ আয়োজিত হবে ধর্মশালায়। শনিবার এবং রবিবার খেলা হবে এই দুইটি ম্যাচ। আট পরই শুরু হয়ে যাবে টি-২০ বিশ্বকাপ তার আগে এই সিরিজগুলির মধ্যে দিয়ে কোন ক্রিকেটার কতটা তৈরি রয়েছে এবং টিম কম্বিনেশন ঝালিয়ে নেওয়াই লক্ষ্য রাহুল দ্রাবিড় এবং রোহিত শর্মার দলের।
টি-২০ সিরিজের পর শ্রীলঙ্কার বিরুদ্ধে দু'টি টেস্ট ম্যাচ খেলবে ভারত। যার মধ্যে রয়েছে একটি দিন-রাতের টেস্ট। মোহালিতে খেলা হবে প্রথম টেস্ট ম্যাচটি। বেঙ্গালুরুতে দিন-রাতের টেস্ট ম্যাচটি আয়োজিত হবে।












Click it and Unblock the Notifications