IND vs WI: ৪২ বছর পর এ দেশে টেস্ট সিরিজ জয়ই পাখির চোখ, চলতি বছরেই ভারতে আসছে ওয়েস্ট ইন্ডিজ

IND vs WI: আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ সংস্করণে ভারত দেশের মাটিতে দুটি টেস্ট খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। শুরুটা অবশ্য হবে ইংল্যান্ড সফরেই।

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের তরফে যে সূচি প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে সেপ্টেম্বরে ভারত সফরে আসবে ক্যারিবিয়ান ব্রিগেড। ৪২ বছর পর এ দেশে টেস্ট সিরিজ জয়কে পাখির চোখ করে।

IND vs WI

ওয়েস্ট ইন্ডিজ ভারতের মাটিতে শেষবার টেস্ট সিরিজ জিতেছিল ১৯৮৩ সালে। সেবার ৬ টেস্টের সিরিজ ওয়েস্ট ইন্ডিজ জেতে ৩-০ ব্যবধানে। এরপর ১৯৮৭-৮৮ সালে চার টেস্টের সিরিজ ১-১ ড্র রেখে ফিরেছিল। ১৯৯৪-৯৫ মরশুমে এ দেশে ভারত-ওয়েস্ট ইন্ডিজ তিন টেস্টের সিরিজে একটি করে টেস্ট জিতেছিল দুই দল।

এরপর ভারতে যতবারই এসেছে ওয়েস্ট ইন্ডিজ, সিরিজ হেরে ফিরতে হয়েছে। ভারতের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজ শেষবার টেস্ট সিরিজ জিতেছে নিজেদের দেশেই। ২০০২ সালে। সেবার পাঁচ টেস্টের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ।

২০০২ সালেই ভারত সফরে এসেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেবার তিন টেস্টের সিরিজ ভারত ২-০ ব্যবধানে জেতে। সেই সিরিজ-সহ ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টানা ৯টি টেস্ট সিরিজ জিতেছে ভারত। ২০০২ সালে ব্রিজটাউন টেস্টের পর থেকে আজ অবধি ভারতকে টেস্টে হারাতেও পারেনি ওয়েস্ট ইন্ডিজ।

ড্যারেন স্যামি হেড কোচ হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের। তাঁর প্রশিক্ষণাধীন ওয়েস্ট ইন্ডিজ দেশের মাটিতে ফ্র্যাঙ্ক ওরেল ট্রফির তিন টেস্টের সিরিজ খেলবে জুন-জুলাইয়ে। এরপর জুলাই মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই দেশের মাটিতে টি২০ সিরিজ খেলবে ক্য়ারিবিয়ান ব্রিগেড।

এরপর জুলাই ও অগস্টে ফ্লোরিডায় ওয়েস্ট ইন্ডিজ তিনটি টি২০ আন্তর্জাতিক খেলবে পাকিস্তানের বিরুদ্ধে। ত্রিনিদাদে তিনটি ওডিআইয়ে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। এরপর ওয়েস্ট ইন্ডিজ ২১ সেপ্টেম্বর থেকে ২৩ ডিসেম্বর অবধি ভারত, বাংলাদেশ ও নিউজিল্যান্ড সফরে যাবে। ভারতে দুটি টেস্ট। বাংলাদেশে তিনটি করে ওডিআই ও টি২০ আন্তর্জাতিক। নিউজিল্যান্ড সফরে পাঁচটি টি২০ আন্তর্জাতিক, তিনটি ওডিআই ও তিনটি টেস্ট খেলবে ওয়েস্ট ইন্ডিজ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+