India vs West Indies: অভিষেকেই চমক রবির, প্রথম টি-২০ জিততে ভারতের প্রয়োজন ১৫৮ রান

India vs West Indies: অভিষেকেই চমক রবির, প্রথম টি-২০ জিততে ভারতের প্রয়োজন ১৫৮ রান

টসে জিতে প্রথমে বোলিং করার সুবিধা বেশ ভাল মতোই কাজে লাগাল ভারতীয় বোলাররা। নিকোলাস পুরানের অনবদ্য ৬১ রানের ইনিংসও ওয়েস্ট ইন্ডিজকে বড় রানে পৌঁছে দিতে পারল না। ভারতের জার্সিতে অভিষেক হওয়া রবি বিষ্ণোই-এর অসাধারণ স্পেল এবং হর্ষল প্যাটেলের কার্যকারী বোলিং-এর সৌজন্যে নির্ধারিত ২০ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের রান ১৫৭/৭।

India vs West Indies: অভিষেকেই চমক রবির, প্রথম টি-২০ জিততে ভারতের প্রয়োজন ১৫৮ রান

বুধবার টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিং করতে পাঠান রোহিত শর্মা। ব্যাটিং সহায়ক উইকেটে নৈশালোকে শিশিরের সুবিধা নিতে চেয়েছিলেন রোহিত তাই এই সিদ্ধান্ত। তবে, ব্যাটিং-এর জন্য দুর্দান্ত পিচেও নিজেদের মেলে ধরতে পারল না টি-২০ ক্রিকেটের অন্যতম পাওয়ার হাউস ওয়েস্ট ইন্ডিজ। নিকোলাস পুরান, কাইল মেয়ার্স এবং শেষের দিকে কিরণ পোলার্ড ছাড়া ওয়েস্ট ইন্ডিজের কোনও ব্যাটসম্যানই নির্ভরতা দিতে পারেননি। ৪ রানে প্যাভিলিয়নে ফিরে যান ব্র্যান্ডন কিং। জেসন হোল্ডারের চোট থাকায় দীর্ঘদিন পর ওয়েস্ট ইন্ডিজের দলে সুযোগ পাওয়া রোসটন চেজের ব্যাট থেকে আসে মাত্র ৪ রান। রোভম্যান পাওয়েল করেন ২ রান। আকিয়াল হোসেন করেন ১০ রান এবং ওডেন স্মিথের ব্যাট থেকে আসে মাত্র চার রান।

এ দিন ওয়েস্ট ইন্ডিজের ইনিংস কার্যত একার কাঁধে টেনে নিয়ে যান টি-২০ ক্রিকেটের অন্য়তম তারকা নিকোলাস পুরান। ৪৩ বলে ৬১ রানের ইনিংস খেলেন পুরান। তাঁর ইনিংস সাজানো ছিল পাঁচটি ছয় এবং চারটি চার দিয়ে। এ ছাড়া ওপেনার কাইল মেয়ার্স করেন ৩১ রান। শেষে দিকে ১৯ বলে ২১ রানের অপরাজিত ইনিংস খেলেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কিরণ পোলার্ড।

ভারতের হয়ে এই ম্যাচে অভিষেক হয় আইপিএল-এ পঞ্জাব কিংস-এর জার্সিতে নজর টানা রবি বিষ্ণোই-এর। শুরুতেই নিজের প্রতিভার বিচ্ছূরণ করলেন এই লেগ স্পিনার। ৪ ওভারে মাত্র ১৭ রান খরচ করে দুই উইকেট তুলে নেন রবি। সম সংখ্যক উইকেট পেয়েছেন গত আইপিএল-এর সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী হর্ষল প্যাটেল। একটি করে উইকেট পেয়েছেন যুজবেন্দ্র চহাল, দীপক চাহার এবং ভুবনেশ্বর কুমার। ব্যান্ডন কিং-এর উইকেট তুলে নিয়ে ওয়েস্ট ইন্ডিজ শিবিরে প্রথম আঘাতটা হেনেছিলেন ভুবি-ই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+