মহিলা বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের মাঝেই জ্ঞান হারালেন ক্যারিবিয়ান তারকা, ভর্তি হাসপাতালে
মহিলা বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের মাঝেই জ্ঞান হারালেন ক্যারিবিয়ান তারকা, ভর্তি হাসপাতালে
মহিলা বিশ্বকাপের ম্যাচে শুক্রবার (১৮ মার্চ) মুখোমুখি হয়েছিল বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচেই এক অপ্রত্যাশিত ভয় ধরিয়ে দেওয়া এক মুহূর্তের সাক্ষী থাকলো ক্রিকেট বিশ্ব। বাংলাদেশের ইনিংসের ঘটনা।
ওয়েস্ট ইন্ডিজের দেওয়া টার্গেট তাড়া করতে নেমে ৪৭তম ওভারে এই ভয়াবহ ঘটনা ঘটে। ম্যাচ জিততে ওয়েস্ট ইন্ডিজের দরকার এক উইকেট। অপর দিকে, ১৯ বলে বাংলাদেশের তখন লাগবে মাত্র ১৩ রান।

রোমহর্ষকর মুহূর্তে যখন দাঁড়িয়ে ম্যাচ তখন হঠাৎই মিডউইকেটে ফিল্ডিং করার সময় মাটিতে লুটিয়ে পড়েন শামিলিয়া কনেল। ওয়েস্ট ইন্ডিজের মেডিক্যাল ইউনিট দ্রুততার তাঁর শরীর পরীক্ষা করে তাঁকে নিয়ে যায় হাসপাতালে। ওভারের পঞ্চম বলের পর হঠাৎই এমন ঘটনা ঘটে যাওয়ায় প্রায় দশ মিনিট খেলা বন্ধ রাখেন আম্পায়ার সাইমন ডুল।
শামিলিয়া বুকে হাত রেখে মাটিতে লুটিয়ে পড়ার সঙ্গেই তাঁর সতীর্থরা ছুঁটে যান তাঁর দিকে। নিজেদের মতো প্রচেষ্টা তাঁরা চালাচ্ছিলেন সতীর্থকে সুস্থ করে তুলতে। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য মাঠের মধ্যে অ্যাম্বুলেন্স প্রবেশ করে। তবে স্ট্রেটারে করে যেতে হয়নি ক্যারিবিয়না মহিলা দলের এই তারকাকে। প্রাথমিক চিকিৎসার পর পায়ে হেঁটেই তিনি অ্যাম্বুলেন্সে ওঠেন।
সহ খেলোয়াড়ের ম্যাচেউত্তেজক মুহূর্তে অবচেতন হয়ে মাঠে পড়ে যাওয়ার মুহূর্তে গোটা দল ভয় পেলেও ম্যাচের উপর থেকে ফোকাস সরায়নি। সতীর্থকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর ফের খেলা শুরু হলে বাংলাদেশের শেষ উইকেটের পতন ঘটাতে বেশি নেয়নি ওয়েস্ট ইন্ডিজ মহিলা দল। ৪ রানে পদ্মাপারের দলকে পরাস্থ করে ক্যারিবিয়ান মহিলা দল।
প্রথমে ব্যাটিং করে এ দিন ৯ উইকেটের বিনিময়ে ১৪০ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ৪৯.৩ ওভারে বাংলাদেশের ইনিংস শেষ হয়ে ১৩৬ রানে। ১০ ওভারে একটি মেডেন সহ মাত্র ১৫ রান দিয়ে চার উইকেট নিয়ে ম্যাচের সেরা হেইলি ম্যাথিউজ বলেন, "ওঁকে অভাবে শুয়ে পড়তে দেখে আমাদের সকলের দুশ্চিন্তা শুরু হয়ে গিয়েছিল। কী কারণে এরকম ঘটল, তা স্পষ্ট নয়। তবে ও এখন (আগের থেকে) ভাল রয়েছে। ও দৃঢ় মানসিকতার এক জন। দ্রুততার সঙ্গে সুস্থ হয়ে উঠবে আশা করছি।"












Click it and Unblock the Notifications