India vs West Indies T20Is: আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ, শাস্তির মুখে পড়লেন ওয়েস্ট ইন্ডিজের তারকা

India vs West Indies T20Is: ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি ২০ সিরিজে প্রথম দুটিতেই জয়লাভ করেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ম্যাচে স্লো ওভার রেটের জন্য জরিমানা দিতে হয়েছিল দুই দলকে। দ্বিতীয় টি ২০ আন্তর্জাতিকে জরিমানা হলো ক্যারিবিয়ান তারকার।

আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় শাস্তি হলো গতকালের ম্যাচের সেরা নিকোলাস পুরাণের। যাঁর বিধ্বংসী ও দায়িত্বশীল ব্যাটিং ওয়েস্ট ইন্ডিজকে সিরিজ জয়ের কাছাকাছি পৌঁছে দিয়েছে। ভারতকে সিরিজ জিততে হলে কাল-সহ বাকি তিনটি ম্যাচেই জিততে হবে।

India vs West Indies T20Is: নিকোলাস পুরাণের জরিমানা

ওয়েস্ট ইন্ডিজের টার্গেট ছিল ১৫৩ রানের। প্রথম ওভারে চার বলের মধ্যেই ২ রানে ২ উইকেট পড়ে যাওয়ায় চাপ তৈরি হয়। নিকোলাস পুরাণ ব্যাট করতে নামেন চারে। ১.২ ওভারে অর্শদীপ সিংয়ের বলে তাঁর বিরুদ্ধে জোরালো আবেদন উঠলে লেগ বিফোর দেন আম্পায়ার নাইজেল ডুগিড। যদিও রিপ্লেতে দেখা যায় বল উইকেটে লাগার সম্ভাবনা নেই। ফলে বেঁচে যান পুরাণ।

এরপর চতুর্থ ওভারের চতুর্থ বলে সেই একই আম্পায়ার লেগ বিফোর দেন কাইল মেয়ার্সকে। মেয়ার্স তখন আক্রমণাত্মক ব্যাটিং করছিলেন। তিনি রিভিউ নেন। কিন্তু রিপ্লে দেখে তৃতীয় আম্পায়ার জানান, এটি আম্পায়ারস কল। অর্থাৎ অন-ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত বহাল থাকবে। ফলে ৭ বলে ১৫ রান করে অর্শদীপের শিকার হয়ে ফিরতে হয় মেয়ার্সকে।

মেয়ার্স নিজে এই সিদ্ধান্তে সন্তুষ্ট ছিলেন না। পুরাণকে দেখা যায় আম্পায়ারের সঙ্গে কথা বলতে। তিনি মেজাজ হারিয়েছিলেন সম্ভবত কয়েকটি বল আগে একই আম্পায়ার তাঁকে আউট দেওয়ায় এবং রিভিউ নিয়ে রক্ষা পেতে হয় বলে। কিন্তু আম্পায়ারস কল হওয়া মেয়ার্সের সামনে সেই সুযোগ ছিল না। জানা গিয়েছে, আম্পায়ারিংয়ের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছিলেন পুরাণ।

India vs West Indies T20Is: নিকোলাস পুরাণের জরিমানা

খালি চোখে যেটা নট আউট বলে হচ্ছে, সেটা আম্পায়ারের সিদ্ধান্তের কারণে কেন রিভিউ নিতে ব্যাটারকে বাধ্য করা হবে, সেই প্রশ্ন তুলেই অসন্তোষ ব্যক্ত করেছিলেন প্রাক্তন ক্যারিবিয়ান অধিনায়ক। আইসিসির আচরণবিধির ২.৭ ধারা লঙ্ঘনের দায়ে তাঁর এই অপরাধ লেভেল-১ বলে গণ্য হয়েছে। পুরাণ নিজের দোষ স্বীকার করে নেওয়ায় শুনানির প্রয়োজন হয়নি।

পুরাণের ম্যাচ ফি-র ১৫ শতাংশ জরিমানা ধার্য করা হয়েছে। সেই সঙ্গে তাঁর নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। গতকালের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ৭ বল বাকি থাকতে ২ উইকেটে ম্যাচ জিতেছে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে। সেখানেই আগামীকাল তৃতীয় টি ২০ আন্তর্জাতিক। পুরাণ গতকালের ম্যাচে ৬টি চার ও চারটি ছয়ের সাহায্যে ৪০ বলে ৬৭ রান করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+