বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে টি২০-তে গেইলের অনন্য নজির, কী বলছে পরিসংখ্যান?

বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে টি২০ ক্রিকেটে গেইলের অনন্য নজির, কী বলছে পরিসংখ্যান?

বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে টি২০ ক্রিকেটে ১৪ হাজার রানের মালিক হলেন ক্রিস গেইল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক ২০ ওভারের ম্যাচে ব্যাটিং করতে নেমে এই রেকর্ডের মালিক হয়েছেন ৪১ বছরের যুবক। 'ইউনিভার্স বস'-এর এই সাফল্যে আপ্লুত হয়েছে ক্রিকেট বিশ্ব। সবার মুখে একটাই প্রশ্ন, কোথায় থাকবেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টি২০-তে গেইলের পারফরম্যান্স

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টি২০-তে গেইলের পারফরম্যান্স

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টি২০ ম্যাচ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। সৌজন্যে ক্রিস গেইলের দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্স। ৩৮ বলে ৬৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন ইউনিভার্স বস। চারটি চার ও সাতটি ছক্কা এসেছে গেইলের ব্যাট থেকে। ম্যাচে দুর্দান্ত বোলিং করা হেডেন ওয়ালশ ২ উইকেট নিয়েছেন। একই সঙ্গে পাঁচ ম্যাচের টি২০ সিরিজ ৩-০ ব্যবধানে ইতিমধ্যেই জিতে গিয়েছে ক্যারিবিয়ানরা।

গেইলের ১৪ হাজার রান

গেইলের ১৪ হাজার রান

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টি২০-তে দুর্দান্ত ব্যাটিং করার মাধ্যমে এক অনন্য নজির স্থাপন করতে সক্ষম হয়েছেন ক্রিস গেইল। বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে ২০ ওভারের ক্রিকেটে ১৪ হাজার রান তিনি পূর্ণ করলেন। ২০০৫ থেকে এখন পর্যন্ত ৪৩১টি টি২০ ম্যাচ খেলে ১৪০৩৮ রান করেছেন 'ইউনিভার্স বস'। তাতে ২২টি শতরান সামিল রয়েছে। তার মধ্যে দেশের হয়ে ৬৮টি ২০ ওভারের ম্যাচ খেলে ১৭৯৬ রান করেছেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক। তাতে ২টি শতরান সামিল রয়েছে।

সোশ্যাল মিডিয়ার প্রতিক্রিয়া

বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে টি২০-তে ১৪ হাজার রান পূর্ণ করা ক্রিস গেইলে মুগ্ধ হয়েছে সোশ্যাল মিডিয়া। ৪১ বছর বয়সেও যেভাবে তিনি ব্যাটিং করছেন, তা আগামী সব প্রজন্মের কাছে দৃষ্টান্ত বলে মনে করা হচ্ছে। গেইল আন্তর্জাতিক ক্রিকেটকে পুরোপুরি বিদায় জানালে অপূরণীয় ক্ষতি হবে বলে মনে করেন ক্রিকেট প্রেমীরা।

গেইলের সম্পূর্ণ কেরিয়ার

গেইলের সম্পূর্ণ কেরিয়ার

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১০৩টি টেস্ট, ৩০১টি ওয়ান ডে ও ৬৮টি টি২০ ম্যাচ খেলেছেন ক্রিস গেইল। তিন ফম্যাটে তাঁর ব্যাট থেকে যথাক্রমে ৭২১৪, ১০৪৮০ ও ১৭৯৬ রান করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ৪২টি শতরান রয়েছে তাঁর। টেস্টে ত্রিশতরানও হাঁকিয়েছেন 'ইউনিভার্স বস'। আইপিএলে ১৪০টি ম্যাচ খেলে ৪৯৫০ রান করা গেইল ৬টি শতরান হাঁকিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+