প্রথম একদিনের ম্যাচে ১৭৬ রানে গুটিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজের ইনিংস

প্রথম একদিনের ম্যাচে ১৭৬ রানে গুটিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজের ইনিংস

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে চালকের আসনে ভারত। প্রথমে ব্যাটিং করে ১৭৬ রানে গুটিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। ঘরের মাঠে চোখ ধাঁধানো পারফরম্যান্স করেন যুজবেন্দ্র চহাল। মূলত তাঁর স্পিনের জালেই এ দিন বারাবার জড়িয়ে পড়েন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যারা।

প্রথম একদিনের ম্যাচে ১৭৬ রানে গুটিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজের ইনিংস

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এই ম্যাচে চার উইকেট সংগ্রহ করেছেন ৩১ বছর বয়সী চহাল। অপর স্পিনার, ওয়াশিংটন সুন্দরের শিকার তিন উইকেট। দু'টি উইকেট পেয়েছে প্রসিদ্ধ কৃষ্ণ, মহম্মদ সিরাজের দখলে একটি উইকেট।

কিরণ পোলার্ডের দলের ইনিংসের তৃতীয় ওভারে প্রথম আঘাত হানেন মহম্মদ সিরাজ। সাই হোপকে ৮ রানে প্যাভিলিয়নে পাঠান তিনি। এর পর নিয়মিত সময়ের ব্যবধানে একের পর এক উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। অভিজ্ঞ জেসন হোল্ডার ছাড়া কোনও ক্যারিবিয়ান ব্যাটসম্যান এই ম্যাচে বড় রান পাননি। ব্রেন্ডন কিং (১৩), ড্যারেন ব্র্যাভো (১৮), নিকোলাস পুরানের মতো তারকারা মাঠে নেমে কিছু সময় কাটালেও চহাল-সুন্দরদের বোলিং-এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারেননি। রান পাননি অধিনায়ক পোলার্ডও। চহালের প্রথম বলেই বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের এই ইনিংসে পোলার্ড ছাড়াও শূন্য রানে আউট হয়েছেন আকিল হোসেন।

ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতা লুকনোর চেষ্টা করেছেন জেসন হোল্ডার। টপ অর্ডারের বিশেষজ্ঞ ব্যাটসম্যানরা যখন ভারতীয় বোলারদের বিরুদ্ধে কোন অ্যাপ্রোচে খেললে ঠিক হবে তা বুঝে উঠতে পারছিলেন না তখন নিজের অভিজ্ঞতার পরিচয় দেন জেসন হোল্ডার। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক খেলেন ৫৭ রানের ইনিংস। নিজের এই ইনিংসে একটিও চার মারেননি তিনি। বর্ষীয়ান অল-রাউন্ডারের ব্যাট থেকে এসেছে চারটি ওভার বাউন্ডারি। তাঁর সঙ্গে জুটি বেঁধে ভারতকে পাল্টা দেওয়ার চেষ্টা করেছিলেন ফ্যাবিয়ান অ্যালান (২৯)। মূলত বোলার হলেও ব্যাটারদের সহায়ক উইকেটে কী ভাবে ব্যাটিং করা উচিৎ তা দেখিয়ে দিয়েছেন অ্যালান।

এটি ওডিআই ক্রিকেটে ভারতের এক হাজারতম ম্যাচ। শুধু সিরিজে এগিয়ে যাওয়ার জন্যই নয়, মাইলস্টোন ম্যাচ জিততে বদ্ধ পরিকর গোটা দেশ। দলের বাকি ক্রিকেটারদের পাশাপাশি রোহিত শর্মাও চান এই ম্যাচ জিতে ভারতীয় দলের পূর্ণ সময়ের অধিনায়ক হিসেবে সূচনাটা স্মরণীয় করে রাখতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+