ইডেনে তৃতীয় টি ২০ আন্তর্জাতিকে টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠাল ওয়েস্ট ইন্ডিজ, দুই দলেই চারটি করে পরিবর্তন
একদিনের সিরিজের পর টি ২০ সিরিজেও ভারত ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করতে পারবে কিনা তার উত্তর মিলবে আর কয়েক ঘণ্টাতেই। বিরাট কোহলি ও ঋষভ পন্থকে এই ম্যাচে পাচ্ছে না রোহিত শর্মার ভারত। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে আবেশ খানের। টস জিতে ফিল্ডিং নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দুই দলেই চারটি করে পরিবর্তন হয়েছে। ভারতের হয়ে ওপেন করবেন ঋতুরাজ গায়কোয়াড় ও ঈশান কিষাণ।

বিরাট, পন্থ ছাড়াও এই ম্যাচে ভুবনেশ্বর কুমার ও যুজবেন্দ্র চাহালকে খেলাচ্ছে না ভারত। ঈশান কিষাণের সঙ্গে ওপেনিংয়ে ঋতুরাজ গায়কোয়াড়কে দেখে নেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকর। তাঁর কথায়, রোহিত শর্মার দক্ষতা সম্পর্কে সকলেই ওয়াকিবহাল। এই পরিস্থিতিতে নতুন ওপেনিং জুটিকে দেখে নেওয়া সঠিক সিদ্ধান্ত। উল্লেখ্য, চলতি বছরেই অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি ২০ বিশ্বকাপের কথা ভেবে ভারত সঠিক কম্বিনেশন ঠিক করে নিতে চাইছে। আগের ম্যাচের পর ঋষভ পন্থও বলেছিলেন, কোন পজিশনে কে যোগ্য সেটাই স্থির করে নেওয়া হবে আগামী ম্যাচগুলিতে।
Kieron Pollard calls it right at the toss and West Indies will bowl first in the final T20I.
— BCCI (@BCCI) February 20, 2022
Ishan Kishan and Ruturaj Gaikwad to open for #TeamIndia.
Live - https://t.co/e1c4fOY0JR #INDvWI @Paytm pic.twitter.com/neUc2V1PX6
আগের ম্যাচেও প্রথমে ব্যাটিং করে ম্যাচ জিতেছিল ভারত। যদিও রান তাড়া করতে নেমে এক সময় জয়ের আশাও জাগিয়েছিল কায়রন পোলার্ডের দল। তবে শেষরক্ষা হয়নি। রোহিত যেমন জয়ের ধারাবাহিকতা বজায় রাখার বিষয়ে আত্মবিশ্বাসী, তেমনই পোলার্ডও মরিয়া থাকবেন চলতি সফরে অন্তত একটি ম্যাচ জিতে দেশে ফেরার। ওয়েস্ট ইন্ডিজ দল থেকে বাদ পড়েছেন ব্র্যান্ডন কিং, ওডিন স্মিথ, আকিল হোসেন ও শেল্ডন কটরেল। খেলানো হচ্ছে শাই হোপ, হেডেন ওয়ালশ জুনিয়র, ফ্যাবিয়ান অ্যালেন ও ডমিনিক ড্রেকসকে।
Congratulations to Avesh Khan who is all set to make his T20I debut for India. @Paytm #INDvWI pic.twitter.com/1vHk2QLDVM
— BCCI (@BCCI) February 20, 2022
ভারতীয় দলে বিরাট ও পন্থের পরিবর্তে নেওয়া হয়েছে শ্রেয়স আইয়ার ও ঋতুরাজ গায়কোয়াড়কে। ভুবনেশ্বর কুমার ও যুজবেন্দ্র চাহালকে বাইরে রেখে প্রথম একাদশে রাখা হয়েছে শার্দুল ঠাকুর ও আবেশ খানকে। আবেশ এই প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলবেন। মনে করা হচ্ছিল, চাহালের জায়গায় খেলানো হবে কুলদীপকে। কিন্তু রোহিত বলেন, শ্রীলঙ্কা স্পিন বোলিং ভালো খেলে। সেই সিরিজেই কুলদীপকে খেলানো হবে। ভারত আজ যে দল গড়েছে তার ব্যাটিং গভীরতা চেন্নাই সুপার কিংসের মতোই বলে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করছেন নেটিজেনরা। ভারত ইডেনে টি ২০ আন্তর্জাতিকে অপরাজেয় রাখার রেকর্ড বজায় রাখলেই নিশ্চিত হবে ডাবল ক্লিন স্যুইপ!
Go well @Avesh_6 💪💪@Paytm #INDvWI pic.twitter.com/ro6cgE32ZO
— BCCI (@BCCI) February 20, 2022
ভারতের একাদশ- ঈশান কিষাণ (উইকেটকিপার), ঋতুরাজ গায়কোয়াড়, রোহিত শর্মা (অধিনায়ক), শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, ভেঙ্কটেশ আইয়ার, হর্ষল প্যাটেল, দীপক চাহার, শার্দুল ঠাকুর, রবি বিষ্ণোই,আবেশ খান।
ওয়েস্ট ইন্ডিজের একাদশ- শাই হোপ, কাইল মেয়ার্স, নিকোলাস পুরাণ (উইকেটকিপার), রভম্যান পাওয়েল, কায়রন পোলার্ড (অধিনায়ক), রস্টন চেজ, জেসন হোল্ডার, ফ্যাবিয়ান অ্যালেন, রোমারিও শেফার্ড, হেডেন ওয়ালশ, ডমিনিক ড্রেকস।












Click it and Unblock the Notifications