পাকিস্তানের বিরুদ্ধে ১ উইকেটের নাটকীয় টেস্ট জয় ওয়েস্ট ইন্ডিজের, নায়ক রোচ-সেলেস

পাকিস্তানের বিরুদ্ধে ১ উইকেটের নাটকীয় টেস্ট জয় ওয়েস্ট ইন্ডিজের, নায়ক রোচ-সেলেস

ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টে নাটকীয় জয় পেল ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ১ রানের জন্য ম্যাচ হারতে হল বাবর আজমদের। জয়দেন সেলেস ও কেমার রোচদের দুর্দান্ত পারফরম্যান্সের সৌজন্যে প্রথম টেস্ট জিতে দুই ম্যাচের সিরিজে এগিয়ে গেল ক্যারিবিয়ানরা। এই হারের ধাক্কা সামলে দ্বিতীয় টেস্টে পাকিস্তান ঘুরে দাঁড়াতে পারে কিনা, সেটাই দেখার।

পাকিস্তানের বিরুদ্ধে ১ উইকেটের নাটকীয় টেস্ট জয় ওয়েস্ট ইন্ডিজের, নায়ক রোচ-সেলেস

সাবিনা পার্কে ১২ অগাস্ট থেকে শুরু হওয়া টেস্টে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। বোলিং সহায়ক উইকেটে প্রথম ইনিংসে আগে ব্যাটিং করে ২১৭ রান তুলতে সক্ষম হয়েছিল পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেছিলেন ফওয়াদ আলম। ৪৪ রান করে আউট হয়েছিলেন ফাহিম আশরাফ। ৩০ রানের বেশি আসেনি পাক অধিনায়ক বাবর আজমের ব্যাট থেকে। ওই ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩টি করে উইকেট নিয়েছিলেন জয়দেন সেলেস ও জেসন হোল্ডার। দুই উইকেট নিয়েছিলেন কেমার রোচ।

জবাবে প্রথম ইনিংসে ২৫৩ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। ৩ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেন অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট। ৫৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন জেসন হোল্ডার। ওই ইনিংসে পাকিস্তানের হয়ে ৪ উইকেট নেন শাহিন আফ্রিদি। ৩ উইকেট নেন মহম্মদ আব্বাস। প্রথম ইনিংসে পিছিয়ে থাকা পাকিস্তানের ব্যাটসম্যানদের থেকে দ্বিতীয় ইনিংসে মরিয়া লড়াই দেখতে চেয়েছিলেন ক্রিকেট প্রেমীরা। বাস্তবে হয়েছে তার উল্টোটাই। ওই ইনিংসেও ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হন বাবর আজমরা।

দ্বিতীয় ইনিংসে টেনেটুনে ২০৩ রান তুলতে সক্ষম হয় পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৫৫ রান করেন অধিনায়ক বাবর আজম। আজহার আলি ও আবিদ আলির ব্যাট থেকে আসে যথাক্রমে ২৩ ও ৩৪ রান। ৩০ রান করে মহম্মদ রিজওয়ান। ওই ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের হয়ে পাঁচ উইকেট নেন জয়দেন সেলেস। তিন উইকেট নেন কেমার রোচ। চতুর্থ ইনিংসে ক্যারিবিয়ানদের সামনে ১৬৮ রানের লক্ষ্য রেখেছিল পাকিস্তান।

সেই অল্প পুঁজি হাতে নিয়েই চতুর্থ ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাদেরই ঘরের মাঠে দুর্দান্ত লড়াই করেন পাকিস্তানের বোলাররা। রীতিমতো নাস্তানাবুদ হয়ে যান ক্যারিবিয়ান ব্যাটসম্যান। তবে নাটকীয় মুহুর্তে স্নায়ুর যুদ্ধে জয় হাসিল করতে সক্ষম হয় হোম টিমই। মাত্র এক উইকেটে রু্দ্ধশ্বাস ম্যাচ জিতে যান ব্রাথওয়েটরা। সর্বোচ্চ ৫৫ রান করেন ব্ল্যাকউড। ৩০ রান করে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাছ ছাড়েন কেমার রোচ। চতুর্থ ইনিংসে পাকিস্তানের হয়ে চার উইকেট নেন শাহিন আফ্রিদি। তিন উইকেট নেন হাসান আলি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+