India vs WI 2nd T20I: হার্দিকের নজিরের ম্যাচে ফের হারল ভারত, ওয়েস্ট ইন্ডিজ সিরিজে এগিয়ে গেল ২-০ ব্যবধানে
India vs WI 2nd T20I: বিশ্বের ১ নম্বর টি ২০ দল ভারতের বিরুদ্ধে টানা দ্বিতীয় জয় ছিনিয়ে নিল ওয়েস্ট ইন্ডিজ। টারৌবায় প্রথম ম্যাচে রভম্যান পাওয়েলরা জিতেছিলেন ৪ রানে। আজ প্রভিডেন্সে ক্যারিবিয়ান বাহিনীর জয় ২ উইকেটে।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন হার্দিক পাণ্ডিয়া। যদিও রভম্যান পাওয়েল বলেছিলেন, পিচ ক্রমেই ভালো হবে। এই স্টেডিয়ামে রান তাড়া করে জেতার সংখ্যাও বেশি। সেটা হলো এদিনও। ১৫৩ রানের টার্গেটে ওয়েস্ট ইন্ডিজ পৌঁছে গেল ৭ বল বাকি থাকতেই।

টি ২০ আন্তর্জাতিকে চার হাজার রান করার পাশাপাশি দেড়শো উইকেট হার্দিক ঝুলিতে পুরলেন প্রথম ভারতীয় হিসেবে। ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের প্রথম বলেই আজ ব্র্যান্ডন কিংকে হারিয়ে এই নজির গড়েন ভারতের টি ২০ অধিনায়ক। এই ওভারের চতুর্থ বলেই জনসন চার্লসকে ফেরান হার্দিক। ৩ বলে ২ রান করে দলের ২ রানের মাথায় চার্লস সাজঘরে ফেরেন।

৩.৪ ওভারে কাইল মেয়ার্সকে আউট করেন অর্শদীপ সিং। আম্পায়ার লেগ বিফোর দিয়েছিলেন, মেয়ার্স রিভিউ নেন। রিপ্লে আম্পায়ারস কল জানালে কিছুটা অসন্তোষ নিয়েই ফেরেন মেয়ার্স (৭ বলে ১৫)। তিনি আউট হন দলের ৩২ রানের মাথায়। ৯.৫ ওভারে অধিনায়ক রভম্যান পাওয়েলকে আউট করেন ভারত অধিনায়ক হার্দিক। ১৯ বলে ২১ রান করে পাওয়েল আউট হন দলের ৮৯ রানে।

পাওয়েল আউট হওয়ার পর নিকোলাস পুরাণ ও শিমরন হেটমায়ার ইনিংস এগিয়ে নিয়ে যেতে থাকেন। রান রেটও ভালোই ছিল। কিন্তু আচমকা ক্যারিবিয়ান ব্যাটিং লাইন আপে ধস নামে। ১৪ ওভারে ১২৬ রানে পড়ে পঞ্চম উইকেট। সেখান থেকে ১৭ ওভারে স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ১২৯। নিকোলাস পুরাণ ভারতের টি ২০ আন্তর্জাতিকে সবচেয়ে বেশি রান করার নিরিখে অ্যারন ফিঞ্চের রেকর্ড ভাঙলেন।
1️⃣0️⃣th T20I half-century to @nicholas_47💥#WIHOME #RallywithWI #KuhlT20 pic.twitter.com/42LsMU77GC
— Windies Cricket (@windiescricket) August 6, 2023
ফিঞ্চ ভারতের বিরুদ্ধে ১৮টি ম্যাচে ৫০০ রান করেছিলেন। ১৭ ম্যাচে পুরাণ সেই নজির ভেঙে আপাতত দাঁড়িয়ে ৫২৪ রানে। ২৯ বলে অর্ধশতরান পূর্ণ করে পুরাণ আউট হন ৪০ বলে ৬৭ রান করে। তিনি মুকেশ কুমারের শিকার। ইনিংসে রয়েছে ৬টি চার, চারটি ছয়।
Ishan Kishan waited, and waited! But ended up waiting too long, perhaps!
— FanCode (@FanCode) August 6, 2023
Watch it till end!#INDvWIAdFreeonFanCode #WIvIND pic.twitter.com/ZEkBsYULN9
ষোড়শ ওভারে তিনটি উইকেট পড়ে ওয়েস্ট ইন্ডিজের। এই ওভারটি করছিলেন যুজবেন্দ্র চাহাল। প্রথম বলে রান আউট হন রোমারিও শেফার্ড (০ বলে ০)। চতুর্থ বলে জেসন হোল্ডার ৩ বলে ০ রানে স্টাম্প আউট হন। শেষ বলে শিমরন হেটমায়ার লেগ বিফোর হন। ২২ বলে ২২ রান করে আউট হন হেটমায়ার। যদিও আকিল হোসেন (১০ বলে অপরাজিত ১৬) ও আলজারি জোসেফ (১০ বলে অপরাজিত ১০) দলকে লক্ষ্যে পৌঁছে দেন।
Some late fight from the Indian bowlers. But Windies held their nerves to make it 2-0!#INDvWIAdFreeonFanCode #WIvIND pic.twitter.com/pq4N6A35Rp
— FanCode (@FanCode) August 6, 2023
হার্দিক বোলিং ওপেন করে ৪ ওভারে ৩৫ রান দিয়ে তিন উইকেট নেন। চাহাল ৩ ওভারে ১৯ রান দিয়ে ২টি উইকেট দখল করেনষ অর্শদীপ সিং ৪ ওভারে ৩৪ ও মুকেশ কুমার ৩.৫ ওভারে ৩৫ রান দিয়ে একটি করে উইকেট নেন। কুলদীপ যাদবের চোটের কারণে দলে আসা রবি বিষ্ণোই ৪ ওভারে ৩১ রান দিয়ে উইকেট পাননি।
এর আগে, তিলক বর্মার ৫১, ঈশান কিষাণের ২৭, হার্দিকের ২৪ ও অক্ষর প্যাটেলের ১৪ রানে ভর করে ভারত ৭ উইকেটে ১৫২ তুলেছিল। শুভমান গিল ও সঞ্জু স্যামসন দুজনেই ৭ রান করেন। সূর্যকুমার যাদব ১ রানে আউট হন। আকিল হোসেন, আলজারি জোসেফ ও রোমারিও শেফার্ড ২টি করে উইকেট নেন। সিরিজের তৃতীয় ম্যাচ এই স্টেডিয়ামেই মঙ্গলবার।












Click it and Unblock the Notifications