India vs West Indies T20Is: ব্যাটিং ডোবাল হার্দিকদের, ওয়েস্ট ইন্ডিজের কাছে মাইলস্টোন ম্য়াচে পরাস্ত ভারত

India vs West Indies T20Is: ব্যাটিং ব্যর্থতার জেরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি ২০ আন্তর্জাতিক সিরিজের প্রথম ম্যাচে পরাস্ত ভারত। ত্রিনিদাদের টারৌবায় রভম্যান পাওয়েলের ক্যারিবিয়ান ব্রিগেড জয় পেল ৪ রানে।

ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৫০ রান। শেষ অবধি ৯ উইকেট হারিয়ে ১৪৫ রানেই আটকে যায় মেন ইন ব্লু। সিরিজের দ্বিতীয় ম্যাচ রবিবার।

India vs West Indies T20Is: ব্যাটিং ডোবাল হার্দিকদের

ভারত এদিন ২০০তম টি ২০ আন্তর্জাতিক খেলতে নেমেছিল। পাকিস্তানের পর দ্বিতীয় দেশ হিসেবে। পাকিস্তান ২২৩টি টি ২০ আন্তর্জাতিকের মধ্যে জিতেছে ১৩৪টিতে। ভারত ২০০টি ম্যাচ খেলল, জয় ১২৭টিতে। ৬৪তম পরাজয়ের সম্মুখীন হলো ভারত। চারটি ম্যাচ টাই, পাঁচটি ম্যাচ পরিত্যক্ত। টেস্ট ও একদিনের সিরিজ সহজেই জিতলেও টি ২০ সিরিজে যে শক্ত চ্যালেঞ্জ ভারতকে সামলাতে হবে, সেটা পরিষ্কার।

India vs West Indies T20Is: ব্যাটিং ডোবাল হার্দিকদের

আন্তর্জাতিক অভিষেকের ম্যাচে ভারতের হয়ে সর্বাধিক রান তিলক বর্মার। ২টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ২২ বলে ৩৯ রান করলেন তিনি। তিনে নেমে সূর্যকুমার যাদব খেলেন ২১ বলে ২১ রানের ইনিংস। হার্দিক পাণ্ডিয়া ১৯ বলে ১৯, সঞ্জু স্যামসন ১২ বলে ১২, অক্ষর প্যাটেল ১১ বলে ১৩ রান করেন। দুই ওপেনার শুভমান গিল ৯ বলে ৩ ও ঈশান কিষাণ ৯ বলে ৬ রান করে আউট হন।

শেষ ওভারে জেতার জন্য দরকার ছিল ১০ রান। রোমারিও শেফার্ডের ওভারের প্রথম বলেই কুলদীপ যাদব বোল্ড হয়ে যান। তিনি ৯ বলে ৩ রানের বেশি করতে পারেননি। এই ওভারের পঞ্চম বলটিতে অর্শদীপ সিং (৬ বলে ১১)- রান আউট হতেই ভারতের হাত থেকে বেরিয়ে যায় ম্যাচ। মুকেশ কুমার শেষ বলে ১ রান নেন।

ওবেদ ম্যাককয় কামব্যাক ম্যাচে ৪ ওভারে ২৮ রান দিয়ে তুলে নিলেন ২ উইকেট। জেসন হোল্ডার একটি মেডেন-সহ ৪ ওভারে ১৯ রান খরচ করে এবং রোমারিও শেফার্ড ৪ ওভারে ৩৩ রানের বিনিময়ে ২টি করে উইকেট দখল করেন। আকিল হোসেন ৪ ওভারে ১৭ রান দিয়ে একটি উইকেট পেয়েছেন। ৪ ওভারে ৩৯ রান দিয়ে আলজারি জোসেফ কোনও উইকেট পাননি।

India vs West Indies T20Is: ব্যাটিং ডোবাল হার্দিকদের

এর আগে, টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৪৯ রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। অধিনায়ক রভম্যান পাওয়েল করেন ৩২ বলে সর্বাধিক ৪৮ রান। নিকোলাস পুরাণ ৪১, ব্র্যান্ডন কিং ২৮ রান করেন। অর্শদীপ সিং ও যুজবেন্দ্র চাহাল দুটি করে এবং হার্দিক ও কুলদীপ একটি করে উইকেট দখল করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+