লুইসের ব্যাট ও উইলিয়ামসের বলে টি-টোয়েন্টিতে আফগানিস্তান বধ ওয়েস্ট ইন্ডিজের
লুইসের ব্যাট ও উইলিয়ামসের বলে টি-টোয়েন্টিতে আফগানিস্তান বধ ওয়েস্ট ইন্ডিজের
এভিন লুইসের দুর্দান্ত ব্যাটিং ও কেসরিক উইলিয়ামসের ধ্বংসাত্মক বোলিং-র সৌজন্যে প্রথম টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে হারাল ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে এগিয়ে গেলেন ক্যারিবিয়ানরা।

লখনৌ-র একানা ক্রিকেটে স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। সেই সিদ্ধান্তকে ভুল প্রমাণ করেন ওয়েস্ট ইন্ডিজের ওপেনার এভিন লুইস। চারটি চার ও ছটি ছক্কা সম্বলিত তাঁর ৪১ বলে ৬৮ রানের ইনিংসের প্রশংসায় ক্রিকেট বিশ্ব। ২২ বলে ৩২ রান করেন ক্যারিবিয়ান অধিনায়ক কাইরন পোলার্ড। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৪ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। আফগানিস্তানের হয়ে ২ উইকেন নেন গুলবাদিন নাইব।
জবাবে ব্যাট করতে নামা আফগান ব্যাটসম্যানরা, ওয়েস্ট ইন্ডিজের বোলারদের বিক্রমে খাপ খুলতে ব্যর্থ হন। আফগানদের হয়ে সর্বোচ্চ ২২ বলে ২৭ রান করেন নাজিবুল্লাহ জারদান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩ উইকেট নেন কেসরিক উইলিয়ামস। ২টি করে উইকেট নেন অধিনায়ক কাইরন পোলার্ড ও হেডেন ওয়ালস জুনিয়র।
উল্লেখ্য এর আগে একই ময়দানে আফগানিস্তানকে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজেও ওয়াশ আউট করেছিল ওয়েস্ট ইন্ডিজ। আফগানিস্তান ঘুরে না দাঁড়ালে টি-টোয়েন্টি সিরিজেও একই ফলের আশা করছেন ক্রীড়া প্রেমীরা।












Click it and Unblock the Notifications