প্রথম ওয়ান ডে, আফগানিস্তানকে ৭ উইকেটে হারাল ওয়েস্ট ইন্ডিজ

প্রথম ওয়ান ডে, আফগানিস্তানকে ৭ উইকেটে হারাল ওয়েস্ট ইন্ডিজ

উত্তরপ্রদেশের লখনৌতে শুরু হওয়া ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৭ উইকেটে হারাল ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানদের হয়ে দুর্দান্ত ব্যাটিং করলেন ওপেনার তথা উইকেটরক্ষক শাই হোপ ও রস্টন চেজ। ম্যাচে দাগ কাটতে ব্যর্থ হলেন মিস্ট্রি স্পিনার তথা আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান।

প্রথম ওয়ান ডে, আফগানিস্তানকে ৭ উইকেটে হারাল ওয়েস্ট ইন্ডিজ

আফগানিস্তানের হোম গ্রাউন্ড লখনৌ-র একানা ক্রিকেট স্টেডিয়ামে বুধবার হয় এই ম্যাচ। উল্লেখ্য ১৯৮৯ সালে লখনৌ-র কেডি সিং বাবু স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও শ্রীলঙ্কা। তারপর থেকে ৩০ বছর উত্তরপ্রদেশের রাজধানী শহরে আর ক্রিকেট খেলা হয়নি। সে নিরিখে ঐতিহাসিক এই ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। নতুন অধিনায়ক কাইরন পোলার্ডের সেই সিদ্ধান্ত যে সঠিক, তা প্রমাণ করেন ক্যারিবিয়ান বোলাররা।

ম্যাচে ২টি করে উইকেট নেন জেসন হোল্ডার, রস্টন চেজ ও রোমারিও শেফার্ড। একটি করে উইকেট নেন শেলডন কোটরেল ও হেডেন ওয়ালশ। ৪৫.২ ওভারে ১৯৪ রানে শেষ হয় আফগানিস্তানের ইনিংস। ১৯৫ রানের লক্ষ্য তাড়া করতে নামা ওয়েস্ট ইন্ডিজ শুরুতেই ওপেনার এভিন লুইসকে (৭) হারিয়ে চাপে পড়ে যায়। দ্রুত সাজঘরে ফেরেন শিমরোন হেটমেরও। এরপরই শক্ত হাতে ওয়েস্ট ইন্ডিয়ান ইনিংসকে এগিয়ে নিয়ে যান দলের দ্বিতীয় ওপেনার শাই হোপ ও রস্টন চেজ। ৯৪ রান করে আউট হন চেজ। ৭৭ রানে অপরাজিত থাকেন হোপ। ৪৬.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় ক্যারিবিয়ানরা। আফগানিস্তানের হয়ে ২ উইকেট নেন মুজিব উর রহমান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+