কিংবদন্তি ক্রিকেটারের প্রয়াণে শোকস্তব্ধ ক্রিকেটদুনিয়া, চলে গেলেন তিন ডব্লিউয়ের শেষ নক্ষত্র এভার্টন

কিংবদন্তি ক্রিকেটারের প্রয়াণে শোকস্তব্ধ ক্রিকেটদুনিয়া, চলে গেলেন তিন ডব্লিউয়ের শেষ নক্ষত্র এভার্টন

না ফেরার দেশে চলে গেলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার স্যার এভার্টন উইকস। বার্বাডোসের ক্রিকেট কিংবদন্তিদের মধ্য়ে এতদিন তিনি সবচেয়ে বেশি বয়সী ক্রিকেটার ছিলেন। বুধবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। অ্যান্টিগাতে নিজের শহরেই কিংবদন্তি ক্রিকেটারের জীবনাবসান হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। নিজের সময়ে অন্যতম সেরা ক্রিকেটার ছিলেন তিনি।

কিংবদন্তি ক্রিকেটারের প্রয়াণে শোকস্তব্ধ ক্রিকেটদুনিয়া, চলে গেলেন তিন ডব্লিউয়ের শেষ নক্ষত্র এভার্টন

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের তিন ডব্লিউয়ের মধ্যে একজন ছিলেন তিনি। তিন ডব্লিউয়ের মধ্যে তিনি শেষ জীবিত সদস্য ছিলেন। গত বছর হৃদরোগে আক্রান্ত হওয়ার পর এভার্টন উইকস শারীরিকভাবে অসুস্থ ছিলেন। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের এই কিংবদন্তি উইকস দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ক্রিকেটদুনিয়া শাসন করেছিলেন। উইকস ছাড়া তিন ডব্লিউয়ের মধ্যে ক্লায়েড ওয়ালকট এবং ফ্রাঙ্ক ওরেল আগেই চলে গিয়েছিলেন। এবার ক্রিকেট জগতের তিন ডব্লিউয়ের শেষ নক্ষত্রে চলে গেলেন। ক্যারিবিয়ান কিংবদন্তির প্রয়াণে শোকস্তব্ধ ক্রিকেটমহল।

কিংবদন্তি ক্রিকেটারের প্রয়াণে শোকস্তব্ধ ক্রিকেটদুনিয়া, চলে গেলেন তিন ডব্লিউয়ের শেষ নক্ষত্র এভার্টন

ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে ১৯৪৮ থেকে ১৯৫৮ সাল পর্যন্ত ১০ বছর খেলেছেন উইকস ৷ এই সময়কালে এভার্টন উইকস ৪৮ টি টেস্ট খেলেছেন। ৫৮.৬২ গড় নিয়ে ৪৪৫৫ রান করেন। আন্তর্জাতিক ক্রিকেটে তিনি ১৫টি শতরান হাঁকিয়েছেন। প্রথম শ্রেণির ক্রিকেট ৫৫.৩৪ গড় নিয়ে ১২,০১০ রান করেছেন তিনি। প্রথম শ্রেণীর ক্রিকেটে তিনি ৩৬টি শতরান করেন। সর্বোচ্চ স্কোর ৩০৪ নট আউট।পরপর শতরান হাঁকানোর হিসাবে উইকস এর রেকর্ড আজও অক্ষত। ভারত ও ইংল্যান্ডের বিপক্ষে টানা পাঁচটা করে সেঞ্চুরি করেন তিনি। যার মধ্য়ে টানা চারটি সেঞ্চুরি তিনি ভারতে বিরুদ্ধে হাঁকিয়েছিলেন।

কিংবদন্তি ক্রিকেটারের প্রয়াণে শোকস্তব্ধ ক্রিকেটদুনিয়া, চলে গেলেন তিন ডব্লিউয়ের শেষ নক্ষত্র এভার্টন

উল্লেখ্য বার্বাডোস দলের অধিনায়কত্ব সামলেছেন উইকস, এছাড়া ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের নির্বাচক, টিম ম্যানেজার, আন্তর্জাতিক ম্যাচ রেফারিও ছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+