টি ২০ ক্রিকেটে দ্বিশতরান! আমেরিকায় নজির গড়লেন ওয়েস্ট ইন্ডিজের কর্নওয়াল, দেখুন ভিডিও

টি ২০ ক্রিকেটে দ্বিশতরান। এমনই ঈর্ষণীয় নজির গড়লেন রাহকিম কর্নওয়াল। ওয়েস্ট ইন্ডিজের এই ক্রিকেটার এখনও জাতীয় দলের হয়ে টি ২০ ও একদিনের আন্তর্জাতিক খেলেননি। সাড়ে ৬ ফুট ইঞ্চি উচ্চতাবিশিষ্ট এই ক্রিকেটার ক্রিকেটপ্রেমীদের নজর কাড়েন তাঁর স্থূলকায় চেহারার জন্য। এবার বিধ্বংসী ব্যাটিং তাঁকে আনল শিরোনামে।

টি ২০ ক্রিকেটে দ্বিশতরান করলেন কর্নওয়াল, দেখুন ভিডিও

(ছবি- রাহকিম কর্নওয়ালের ইনস্টাগ্রাম স্টোরি)

আমেরিকায় ঘরোয়া টি ২০ প্রতিযোগিতায় আটলান্টা ওপেনে খেলছেন কর্নওয়াল। পরিসংখ্যানবিদ মোহনদাস মেনন টুইটে জানিয়েছেন, আটলান্টা ফায়ার দলের হয়ে খেলতে নেমে কর্নওয়াল ৭৭ বলে ২০৫ রানের ইনিংস খেলেছেন। স্ট্রাইক রেট ২৬৬.২৩। তাঁর ইনিংসে রয়েছে ২২টি ছয় ও ১৭টি চার। আটলান্টা ওপেনের প্রাইজমানি ৭৫ হাজার মার্কিন ডলার।

মাইনর লিগ ক্রিকেটে কর্নওয়ালের বিধ্বংসী ব্যাটিংয়ের ভিডিও শেয়ার করা হয়েছে। কর্নওয়ালের ইনিংসের সবচেয়ে আকর্ষণীয় বিষয় ২২টি বিশাল ছক্কা হাঁকানো। ক্রিকেটপ্রেমীরা কতটা উপভোগ করলেন এই ইনিংস ক্যাপশনে তাও জানতে চাওয়া হয়েছে মাইনর লিগ ক্রিকেটের তরফে। কর্নওয়াল ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ওপেন করে থাকেন। ছয় মারার বিশেষ দক্ষতাও তাঁর রয়েছে। বার্বাডোজ রয়্যালসের হয়ে চলতি বছর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে কর্নওয়াল ৯ ম্যাচে ২৪২ রান করেছেন। সর্বাধিক স্কোর ৯১। ১৫টি চার ও ২২টি ছক্কা মেরেছেন এবারের সিপিএলে। বল হাতে তুলে নেন ৭ উইকেট।

ছয় মারার সহজাত দক্ষতা থাকার কারণে সম্প্রতি নিজেকে ৩৬০ ডিগ্রি ব্যাটার হিসেবেও দাবি করেছিলেন কর্নওয়াল। আক্রমণাত্মক ব্যাটিংয়ের রহস্য প্রকাশ করতে গিয়ে তিনি এমনটাও বলেছিলেন যে, শট বাছাইয়ের প্রতি সতর্ক থাকি। শেষ অবধি বলের জন্য অপেক্ষা করে যে বলে বড় শট খেলা দরকার সেটাই করে থাকি। সব সময়ই যে সাফল্য আসবে তা নয়। কোনওদিন ১১টা ছয় মারার পরের ম্যাচে প্রথম বলেই আউট হওয়া অসম্ভব নয়। ব্যর্থতা এলেও নিজের দক্ষতার উপর আস্থা ও বিশ্বাস সঠিকভাবে রাখলে ঘুরে দাঁড়াতে অসুবিধা হয় না, এই মন্ত্রেই নিজেকে উজ্জীবিত করে থাকেন কর্নওয়াল। ২০১৯ সালে কিংস্টন টেস্টে ভারতের বিরুদ্ধে অভিষেক হয় কর্নওয়াল। গত নভেম্বরে দেশের হয়ে শেষবার টেস্ট খেলেছেন। ৯ টেস্টে তাঁর ৩৪ উইকেট রয়েছে। সেরা বোলিং ৭৫ রানে ৭ উইকেট। ২টি অর্ধশতরানও রয়েছে। আমেরিকায় বিধ্বংসী ইনিংস খেলার আগে অবধি ৬৬টি টি ২০ ম্যাচে তাঁর রান ১১৪৬, সর্বাধিক ৯১, পাঁচটি হাফ সেঞ্চুরিও রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+