Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

CPL 2021 : টি২০ ক্রিকেটে পোলার্ডের অনন্য নজিরে নাইট রাইডার্সের অসাধারণ জয়

টি২০ ক্রিকেটে ১১ হাজার রান দ্বিতীয় ব্যাটসম্যান হলেন ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড।

টি২০ ক্রিকেটে এক অনন্য নজিরের মালিক হলেন কাইরন পোলার্ড। বিশ্বের দ্বিতীয় ব্যক্তি হিসেবে এই ফর্ম্যাটে ১১ হাজার রান পূর্ণ করলেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের অধিনায়ক। তাঁর দুর্দান্ত ব্যাটিংয়ের সৌজন্যে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অসাধারণ জয় পেল ত্রিনবাগো নাইট রাইডার্স। গুরুত্বপূর্ণ ম্যাচে সেন্ট লুসিয়া কিংসকে ২৭ রানে হারালেন কাইরন পোলার্ডরা।

CPL 2021 : টি২০ ক্রিকেটে পোলার্ডের অনন্য নজিরে নাইট রাইডার্সের অসাধারণ জয়

সেন্ট লুসিয়া কিংসের বিরুদ্ধে সিপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাট হাতে ৪১ রানের অনবদ্য ইনিংস খেলেন পোলার্ড। ম্যাচে সেরা ক্রিকেটারের পুরস্কারও তাঁর হাতেই ওঠে। একই সঙ্গে টি২০ ক্রিকেটে ১১ হাজার রানের মালিক হয়ে অগ্রজ ক্রিস গেইলকে ধরে ফেললেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের অধিনায়ক। এখনও পর্যন্ত টি২০ ক্রিকেটের সবকটি স্তর মিলিয়ে ৫৫৪টি ম্যাচ খেলেছেন পোলার্ড। ১১০০৮ রান এসেছে তাঁর ব্যাট থেকে। টি২০ ক্রিকেটে ১৫২.৭৪-র স্ট্রাইক রেটে ব্যাটিং করা পোলার্ডের ঝুলিতে রয়েছে ৫৫টি অর্ধশতরান। রয়েছে একটি শতরানও। টি২০ ফর্ম্যাটে ২৯৭টি উইকেটও নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের অধিনায়ক।

কাইরন পোলার্ডের আগে কিংবদন্তি ক্রিস গেইল টি২০ ক্রিকেটে একই নজির স্থাপন করেছেন। এই ফর্ম্যাটে মোট ১৪১০৮ রান রয়েছে তাঁর ঝুলিতে। তালিকার দ্বিতীয় স্থানেই রয়েছেন কাইরন পোলার্ড। তৃতীয় ও চতুর্থ স্থানে অবস্থান করছেন যথাক্রমে পাকিস্তানের শোয়েব মালিক (১০৭৪৮ রান) ও অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার (১০০১৭ রান)।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের অতি গুরুত্বপূর্ণ ম্যাতে সেন্ট লুসিয়া কিংসের বিরুদ্ধে টস হেরে যান কাইরন পোলার্ড। আগে ব্যাটিং করে তাঁর দল ত্রিনবাগো নাইট রাইডার্স নির্ধারত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৮ রান তোলে। ২৯ বলে ৪১ রানের অনবদ্য ইনিংস খেলেন পোলার্ড। ৬টি চার ও একটি ছক্কা আসে তাঁর ব্যাট থেকে। ২৫ বলে ৩৭ রানের লড়াকু ইনিংস খেলেন টিম সেইফার্ট। সেন্ট লুসিয়ার হয়ে ৪ উইকেট নেন ফাস্ট বোলার কেসরিক উইলিয়ামস।

১৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দ্রুত সাজঘরে ফিরে যান সেন্ট লুসিয়া কিংসের ওপেনার রাহকিম কর্নওয়েল। ব্যর্থ হন ফ্যাফ ডু প্লেসিস সহ দলের বাকি ব্যাটসম্যানরা। ফলে একাই লড়ে যান আন্দ্রে ফ্লেচার। ৫৫ বলে ৮১ রানের অসাধারণ ইনিংস খেলেও তিনি দলের ভরাডুবি ঠেকাতে পারেননি। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩১ রানের বেশি তুলতে পারেনি সেন্ট লুসিয়া। নাইট রাইডার্সের হয়ে ৩ উইকেট নেন রবি রামপাল। ২ উইকেট নেন ইসুরু উদানা। অন্য ম্যাচে বার্বাডোজ রয়্যালসকে ৬ উইকেটে হারিয়েছে জামাইকা তালাওয়াস।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+