আইপিএল শেষে দেশে ফিরে এনগেজমেন্ট সেরে ফেললেন ক্যারিবিয়ান তারকা
আইপিএল শেষে দেশে ফিরে এনগেজমেন্ট সেরে ফেললেন ক্যারিবিয়ান তারকা
আইপিএল ২০২০ তে তাঁর ব্যাটে এবছর দ্রুততম হাফ সেঞ্চুরি এসেছে। সানরাইজার্সের বিরুদ্ধে মাত্র ১৭ বলে পঞ্চাশ রান হাঁকিয়ে মরসুমের দ্রুততম অর্ধশতরানের মালিক কিংস ইলেভেন পাঞ্জাবের নিকোলাস পুরান। ফ্র্যাঞ্চাইজি আইপিএলের প্লে অফে পৌঁছতে না পারলেও, ব্যাটে এবছর প্রত্যাশা পূরণ করতে পেরেছেন ক্যারিবিয়ান উঠতি তারকা পুরান। এবার আইপিএল খেলে দেশে ফিরে এনগেজমেন্ট সেরে ফেললেন তরুণ বাঁ-হাতি।

দেশে ফিরে কোয়ারেন্টাইন পর্ব কাটিয়ে ওঠার পর বান্ধবী কাথরিনা মিগুয়েলের সঙ্গে এনগেজমেন্ট সেরে ফেললেন পুরান। সোশ্যাল মিডিয়ায় হাঁটু গেড়ে বসে বান্ধবীকে প্রেম নিবেদন করার মুহূর্তের ভিডিও প্রকাশ করেছেন তিনি। ইনস্টাগ্রাম পোস্টে পুরান লিখেছেন, 'আনন্দের সঙ্গে জানাচ্ছি কাথরিনা মিগুয়েলের সঙ্গে এনগেজমেন্টে আবদ্ধ হলাম।' যারপর ইতিমধ্যে ওয়েস্ট ইন্ডিজের উঠতি তারকাকে শুভেচ্ছা জানানোর ঝড়।

ওয়েস্ট ইন্ডিজ দলের টেস্ট অধিনায়ক জেসন হোল্ডার পুরানকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, 'লাভ ইস পিওর। দুজনকেই আগামী দিনের জন্যে অনেক অনেক শুভেচ্ছা'। সেই সঙ্গে ক্যারিবিয়ান দলের সীমিত ওভারের অধিনায়ক কাইরন পোলার্ড শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, 'নতুন জীবনের জন্যে অনেক অনেক শুভেচ্ছা।' পুরানের আইপিএল কোচ অনিল কুম্বলেও শুভেচ্ছা জানান।












Click it and Unblock the Notifications