কোহলিকে ক্রিকেটের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বললেন ব্রায়ান লারা

বিরাট কোহলিকে ক্রিকেটের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বললেন ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেট কিংবদন্তি ব্রায়ান লারা।

বিরাট কোহলিকে ক্রিকেটের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বললেন ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেট কিংবদন্তি ব্রায়ান লারা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে ব্যাটে সাফল্য না পেলেও টি-টোয়েন্টি সিরিজের বিধ্বংসী মেজাজে ব্যাটিং করেছেন বিরাট। দলের প্রতি বিরাটের এই দায়বদ্ধতা দেখে প্রশংসা করলেন ব্রায়ান লারা।

বিরাটকে নিয়ে লারা যা বলেন

বিরাটকে নিয়ে লারা যা বলেন

ক্যারিবিয়ান প্রাক্তন অধিনায়ক লারা বলেছেন, 'বিরাটের মানসিক ও শারীরিক ফিটনেস লেভেল দারুণ। প্রতিভার দিক থেকে বিরাটের চেয়ে রোহিত-রাহুলরা এগিয়ে থাকবেন। কিন্তু দায়বদ্ধতা ও পরিশ্রমের দিক থেকে বিরাট সব ক্রিকেটারের উপরে। নিজেকে অন্য জায়গায় নিয়ে গিয়েছেন বিরাট কোহলি। আমার কাছে বিরাট ক্রিকেটদুনিয়ার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ওর পরিসংখ্যান ওর হয়ে কথা বলে। ক্রিকেটের তিন ফর্ম্যাটে ওর ব্যাটিং গড় পঞ্চাশের উপরে। ক্রিকেট দুনিয়ার কাছে ও একটা বেঞ্চমার্ক তৈরি করে দিয়েছে।'

ফুটবল দুনিয়ায় রোনাল্ডো যখন বিরাটের অনুপ্রেরণা

ফুটবল দুনিয়ায় রোনাল্ডো যখন বিরাটের অনুপ্রেরণা

কোহলি একাধিক সাক্ষাৎকারে ফুটবল দুনিয়ায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে তাঁর আইডল বলে উল্লেখ করেছেন। মেসিকে কিংবদন্তি মানলেও ফিটনেস নিয়ে রোনাল্ডোর পাগলামির কারণেই সিআর সেভেনকে ফুটবলারদের মধ্যে সবার উপরে রাখেন ভিকে।

একনজরে বিরাটের সাম্প্রতিক ফর্ম

একনজরে বিরাটের সাম্প্রতিক ফর্ম

টেস্ট হোক বা ওডিআই-টি-টোয়েন্টি, তিন ফর্ম্যাটেই এই মুহূর্তে বিধ্বংসী ফর্মে রয়েছেন বিরাট। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে হায়দরাবাদে ৯৪ রান হাঁকিয়ে ভারতকে ম্যাচ জিতিয়েছিলেন। এরপর সিরিজ নির্ণায়ক মুম্বই টি-টোয়েন্টিতে ২৯ বলে ৭০ রান করে দলকে ২৪০ রানের দোরগোডা়য় পৌঁছে দিয়েছিলেন। অন্যদিকে চেন্নাই ওডিআইয়ে ক্যারিবিয়ান দলের বিরুদ্ধে বড় রান না পেলেও ক্যারিবিয়ান সফরে শেষ দুই ওডিআইয়ে ৪২ ও ৪৩ তম ওডিআই সেঞ্চুরি হাঁকিয়েছেন বিরাট। অন্যদিকে টেস্টেও দারুণ ফর্মে ভিকে। ইডেনে সম্প্রতি পিঙ্ক টেস্টে সেঞ্চুরি করেছেন কোহলি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+