SA20: দক্ষিণ আফ্রিকায় বন্দুক নিয়ে হামলা ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারের উপর, হোটেলের সামনেই ঘটল ভয়ঙ্কর ঘটনা
গোটা বিশ্ব জুড়েই এখন জনপ্রিয় টি২০ লিগ। আইপিএলের অনুকরনে বিভিন্ন দেশে শুরু হয়েছে এই লিগ। ব্যতিক্রম নয় দক্ষিণ আফ্রিকাও। গত বছর থেকে প্রোটিয়া দেশেও শুরু হয়েছে টি২০ লিগের আসর। যার নাম এসএ২০। কিন্তু এই লিগে খেলতে গিয়ে বন্দুকবাজদের হামলার শিকার হলেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার ফ্যারিয়ান অ্যালেন।
দক্ষিণ আফ্রিকায় চলছে দেশটির ২০ ওভারের ফ্রাঞ্চ্যাইজি ক্রিকেট টুর্নামেন্ট এসএ২০। এই টুর্নামেন্টে পার্ল রয়্যালসের হয়ে খেলছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার ফ্যাবিয়ান অ্যালেন। কিন্তু টিম হোটেলের সামনেই তাঁর সঙ্গে ঘটল ভয়ঙ্কর ঘটনা। এতে করে দক্ষিণ আফ্রিকা লিগে খেলতে যাওয়া ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

ক্রিজবাজের প্রতিবেদন অনুসারে, বন্দুকধারীরা স্যান্ডটন সান হোটেলের বাইরে ফ্যাবিয়ানকে ঘিরে ফেলে এবং জোর করে তাঁর ফোন ও ব্যাগ সহ ব্যক্তিগত জিনিসপত্র কেড়ে নেন। গোটা ক্রিকেট বিশ্ব এই ঘটনার পর মর্মাহত। সেইসঙ্গে প্রশ্ন উঠতে শুরু করেছে টি২০ লিগ খেলতে যাওয়া আন্তর্জাতিক ক্রিকেটারদের নিরাপত্তা নিয়েও।
ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, 'আমাদের প্রধান কোচ আন্দ্রে কলি ফ্যাবিয়ানের সঙ্গে কথা বলেছেন। সে ঠিক আছে।ফ্যাবিয়ানের সঙ্গে এই ঘটনার পর দক্ষিণ আফ্রিকান টি২০ লিগে খেলোয়াড়দের নিরাপত্তা বাড়ানো হয়েছে।'
ফ্যাবিয়ান অ্যালেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে বোলিং অলরাউন্ডার হিসেবে খেলেন। তিনি এখনও পর্যন্ত দেশের হয়ে ২০টি ওডিআইও ৩৪টি টি২০ ম্যাচ খেলেছেন। একদিনের ক্রিকেটে ফ্যাবিয়ান ২০০ রান করেছেন এবং ৭ উইকেট নিয়েছেন। দক্ষিণ আফ্রিকান লিগেও এখনও ভালো পারফরম্যান্স করেছেন ক্যারিবিয়ান ক্রিকেটার।
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট লিগের এটি দ্বিতীয় সংস্করণ। গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছে ইতিমধ্যেই। এখন শুরু হচ্ছে প্লে-অফের পর্যায়। প্রথম কোয়ালিফায়ারের পর ৭ ফেব্রুয়ারি এলিমিনেটরের বিপক্ষে খেলবে পার্ল রয়্যালস। ১০ ফেব্রুয়ারি টুর্নামেন্টটির ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ভারতের আইপিএলের একাধিক ফ্রাঞ্চাইজির দলও এই লিগে রয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications