কেন ইডেনে গোলাপি বিপ্লবের ঐতিহাসিক টেস্টের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করলেন বিধানসভা অধ্যক্ষ

রাত পেরোলেই 'ইডেনে গোলাপি বিপ্লব'। পিঙ্ক বলে দিন রাতের ঐতিহাসিক টেস্ট। প্রথমবার নৈশালোকের টেস্ট ম্যাচ খেলতে নামছে ভারত।

রাত পেরোলেই 'ইডেনে গোলাপি বিপ্লব'। পিঙ্ক বলে দিন রাতের ঐতিহাসিক টেস্ট। প্রথমবার নৈশালোকের টেস্ট ম্যাচ খেলতে নামছে ভারত। বাংলাদেশের বিরুদ্ধে ইডেনে এই ঐতিহাসিক টেস্ট ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। এর মাঝে তাল কাটল বিধানসভা অধ্যক্ষের ম্যাচ বয়কট।

কেন ইডেনে গোলাপি বিল্পবের ঐতিহাসিক টেস্টের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করলেন বিধানসভা অধ্যক্ষ

ইডেন গার্ডেন্সে টেস্ট ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। আগামীকাল ইডেনে টেস্ট ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে যাবেন না বলে তিনি মন্তব্য করেছেন।ঐতিহাসিক ম্যাচের টিকিট না পাওয়ায় ক্ষুব্ধ স্পিকার।

বিধানসভায় টিকিট পাঠানো উচিত ছিল বলে তিনি মন্তব্য করেন। পরে তিনি আরও বলেন, 'টিকিট না পাঠিয়ে যেভাবে রাজ্য বিধানসভাকে অপমান করা হল তা কোন মতেই মেনে নেওয়া যায় না। আমার বিধায়করা খেলা দেখতে যাওয়ার টিকিট পায়নি সেই কারণে আমিও উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করলাম।' ম্যাচের আগে উদ্বোধনীতে তিনি উপস্থিত থাকবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন বিমান বন্দ্যোপাধ্যায়।

অন্যদিকে ম্যাচ ঘিরে শহর জুড়ে এখন উৎসবের চেহারা। জয়পুর নয়, কলকাতাই যেন এখন ভারতের নতুন পিঙ্ক সিটি!

গোলাপি বলে দিন রাতের টেস্ট ঘিরে তিলোত্তমায় এখন একটাই রঙ গোলাপি। গঙ্গাবক্ষে পিঙ্ক বোট থেকে মাঠে পিঙ্ক বেলুন, শহরের বহুতল ৪২ থেকে শহীদ মিনার এখন গোলাপি রঙে সেজেছে। ম্যাচের পাঁচদিন এভাবেই রাতের শহর গোলাপি রঙে মায়াবীরূপ নিতে চলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+