সিএবিকে ডুমুরজলায় ১৪ একর জমি দিল মমতার সরকার, উত্তরবঙ্গেও হবে আকাদেমি

ক্রিকেট পরিকাঠামো উন্নততর হওয়ার দিকে এগোচ্ছে বাংলা। সিএবি-র অনুরোধ মেনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ডুমুরজলায় স্টেডিয়াম নির্মাণে ১৪ একর জমির ব্যবস্থা করল। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরও একটা আধুনিক আকাদেমি গড়বে সিএবি।

সিএবিকে ডুমুরজলায় ১৪ একর জমি দিল মমতার সরকার

(ছবি- সিএবি মিডিয়া)

আজ সিএবি-তে অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক ছিল। তারই ফাঁকে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গার্গী বন্দ্যোপাধ্যায় ভারতীয় মহিলা দলের অস্ট্রেলিয়া সফরে ম্যানেজার নিযুক্ত হওয়ায় তাঁকে শুভেচ্ছা জানান সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া ও সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। সিএবি-র অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বেঙ্গল টি ২০ চ্যালেঞ্জ ৬টি দলকে নিয়ে ২ সেপ্টেম্বর থেকে শুরু হবে। বাংলার নির্বাচকরাই এই ৬টি দল নির্বাচন করবেন। ঘরোয়া ক্রিকেট শুরুর আগে এই টুর্নামেন্টকে প্রস্তুতি টুর্নামেন্ট হিসেবেই দেখা হচ্ছে। সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে, সম্ভবত ২২ তারিখ থেকে জে সি মুখার্জি টি ২০ ট্রফি শুরুর পরিকল্পনা রয়েছে সিএবি-র। তার আগে ক্লাবগুলি যাতে পর্যাপ্ত অনুশীলনের সুযোগ পায় সেই বন্দোবস্ত করা হচ্ছে। টুর্নামেন্ট শুরুর দিন পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

এরই মধ্যে বয়স ভাঁড়ানো-সহ বিতর্ক এড়াতে ক্রিকেটারদের নথি যাচাইয়ের যে ব্যবস্থা সিএবি করেছিল তাতে ৫৪ জনের নথিতে গরমিল ধরা পড়েছে। এ বিষয়ে ওম্বুডসম্যান প্রয়োজনীয় পদক্ষেপ করবেন বলে জানানো হয়েছে। রাজ্য সরকার সিএবিকে ডুমুরজলায় স্টেডিয়াম নির্মাণে ৯৯ বছরের লিজে ১৪ একর জমি দিয়েছে। সিএবি রাজ্য সরকারকে এমন অনুরোধ জানিয়েছিল। জমি পাওয়ার পর এবার দ্রুতগতিতে সেই কাজে এগোবে সিএবি। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে সিএবি একটি আধুনিক আকাদেমিও গড়তে চলেছে। সেখানে ফুল-সাইজ ক্রিকেট মাঠও থাকবে। সিএবি আরও জানিয়েছে, অক্টোবরের শেষে জেলার টুর্নামেন্ট ও নভেম্বরে মহিলাদের টুর্নামেন্ট শুরু হবে। ক্রিকেটারদের দলবদল শুরু হবে ১ সেপ্টেম্বর থেকে, চলবে ১৫ সেপ্টেম্বর অবধি। ওয়ান ডে টুর্নামেন্ট নভেম্বর থেকে শুরু করার ব্যাপারে আশাবাদী সিএবি। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে প্রথম ও ডিভিশন লিগের খেলাগুলি ডিসেম্বর থেকে শুরু করার পরিকল্পনা রয়েছে।

এদিন সিএবিতে কলেজ কমিটির বৈঠকও ছিল। সেখানে ঠিক হয়েছে, মাঠগুলিকে উন্নত করার জন্য প্রতিটি বিশ্ববিদ্যালয়কে প্রয়োজনীয় সরঞ্জাম ও সহযোগিতা প্রদান করা হবে। কংক্রিট পিচ তৈরিতে সহযোগিতা করার পাশাপাশি দেওয়া হবে বোলিং মেশিন। বিশ্ববিদ্যালয় পর্যায়ে ইউনিফর্ম কোচিং স্কিম চালু করা হবে। কোচ ও বিশ্ববিদ্যালয়ের ক্রিকেটারদের জন্য সেমিনার ও ইন্টারঅ্যাকটিভ সেশন আয়োজন করা হবে, যেখানে প্রশিক্ষণের জন্য থাকবে সিএবি-র কোচিং ফ্যাকাল্টি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+