ভারত বনাম দক্ষিণ আফ্রিকা : ধর্মশালার আবহাওয়া ও পিচ রিপোর্ট দেখে নেওয়া যাক

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা : ধর্মশালার আবহাওয়া ও পিচ রিপোর্ট দেখে নেওয়া যাক

কাল অর্থাৎ বৃহস্পতিবার ধর্মশালায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচ খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে ওয়ান ডে ও টেস্টে পর্যুদস্ত হওয়া টিম ইন্ডিয়া এই সিরিজে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর। তার আগে ধর্মশালার আবহাওয়া ও পিচ রিপোর্ট দেখে নেওয়া যাক।

ধর্মশালার আবহাওয়া

ধর্মশালার আবহাওয়া

ক্রিকেট প্রেমীদের জন্য দুঃসংবাদ। আবহাওয়া দফতরের পূর্বাভাস, করোনা ভাইরাসের আতঙ্ক ছাপিয়ে ম্যাচ বন্ধ করার সবরকম প্রচেষ্টা চালাতে পারে বৃষ্টি। ভারী বর্ষণের পাশাপাশি শীতল হাওয়ায় আবহাওয়ার আরও অবনতি ঘটতে পারে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণও বেশি থাকবে বলে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে।

পিচ রিপোর্ট

পিচ রিপোর্ট

বৃষ্টির জন্য খেলা বন্ধ না হলে ধর্মশালায় রানের ফুলঝুড়ি ছুটতে পারে বলে জানিয়েছেন পিচ কিউরেটর। পিচ স্পোটিং হলেও স্যাঁতস্যাঁতে পরিবেশের জন্য পেস বোলাররা কিছুটা হলেও সুবিধা পেতে পারেন বলে জানানো হয়েছে। পিচে বাউন্স থাকবে এবং বল সহজেই ব্যাট পর্যন্ত পৌঁছবে বলে জানিয়েছেন কিউরেটর।

মুখোমুখি দুই দল

মুখোমুখি দুই দল

এখনও পর্যন্ত ৮৫টি ওয়ান ডে ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। ৩৫ বার জিতেছে মেন ইন ব্লু। ৪৬ বার জিতেছে প্রোটিয়ারা। ধর্মশালায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে ভারত। সেই ম্যাচ হেরেছেন বিরাট কোহলিরা।

ধর্মশালায় ভারতের রেকর্ড

ধর্মশালায় ভারতের রেকর্ড

ধর্মশালায় এখনও পর্যন্ত ৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে ভারত। ২টি ম্যাচ জিতেছেন বিরাট কোহলিরা। ২টি ম্যাচে টিম ইন্ডিয়াকে হার হজম করতে হয়েছে।

এগিয়ে কে

এগিয়ে কে

দেশের মাটিতে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে ওয়ান ডে সিরিজ হারানো দক্ষিণ আফ্রিকা, এই সিরিজে ভারতকে বেশ বেগ দেবে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। অন্যদিকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে ওয়ান ডে ও টেস্ট ম্যাচ হেরে যাওয়া ভারত মানসিকতার দিক থেকে কিছুটা হলেও পিছিয়ে রয়েছে বলেও মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+