লর্ডসের ঐতিহ্যশালী বেল না বাজিয়েই দেশে ফিরছেন সচিন
লর্ডসের প্রথম দিনের খেলা বৃষ্টির কারণে ভেস্তে যাওয়ায় ঐতিহ্যশালী লর্ডসের বেল বাজানো হল না সচিনের।
বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছে ইংল্যান্ড বনাম ভারতের দ্বিতীয় টেস্টের খেলা। দীর্ঘ ১৭ বছর পর বৃষ্টির কারণে ফের ভেস্তে গিয়েছে লর্ডস টেস্টের প্রথম দিনের খেলা। আর এর ফলে লর্ডসের ঐতিহ্যশালী বেল বাজিয়ে টেস্ট শুরু করা হল না সচিন তেন্ডুলকরের।
লর্ডসে বেল বাজিয়ে ভারত বনাম ইংল্যান্ডের টেস্ট শুরু করার জন্য আমন্ত্রণ জানান হয়েছিল সচিন তেন্ডুলকরকে। কিন্তু প্রথম দিন বৃষ্টির কারণে আর ঐতিহ্যশালী বেল বাজিয়ে টেস্ট শুরু করতে পারলেন না সচিন।
একটি টুইট করে মাস্টার ব্লাস্টার লেখেন, 'লর্ডসে বেল বাজিয়ে দ্বিতীয় টেস্ট শুরু করার জন্য তৈরিই ছিলাম, কিন্তু দুর্ভাগ্যবসত আবহাওয়ার হয়তো অন্য পরিকল্পনা ছিল। আশা করি আগামী চার দিনে আমরা দারুণ খেলা উপভোগ করতে পারব।'
Was all set to ring the bell at Lords to start off the 2nd Test today, but unfortunately the weather had other plans.😊
Hopefully we’ll get to see some good cricket over the next 4 days. @PaulJheeta, loved the colour of the suit. #ENGvIND pic.twitter.com/rhcTi6YOfj
— Sachin Tendulkar (@sachin_rt) August 9, 2018
Click it and Unblock the Notifications