রবিবারের ওভালে লুকিয়ে আর কোন রহস্য
প্রাথমিক পর্বের ম্যাচে ভারত-পাকিস্তান ম্যাচে নেমেছিল বৃষ্টি ,রবিবারের ওভালের আকাশ কী বলছে এবারও কি বৃষ্টি, নাকি স্বস্তি।
রবিবারের মেগা ফাইনালে ঠিক কী হবে। আরে না না কে কী রকম ক্রিকেট খেলবে তা নিয়ে কথা হচ্ছে না। কথা হচ্ছে ম্যাচের থার্টিন্থ ম্যান অর্থাৎ আবহাওয়াকে নিয়ে। তার উপস্থিতি কী দু'পক্ষকে সুবিধা দেবে, নাকি ফের ম্যাচকে নিজের হাতে রাখবে লন্ডনের আবহাওয়াই।
চিন্তা নেই। ঘোষণা লন্ডন আবহাওয়া দফতরের। একদম পারফেক্ট গ্রীষ্মের দিন পেতে চলেছেন ভারত-পাকিস্তান ক্রিকেটপ্রমীরা। বৃষ্টির কোনও সম্ভাবনা এখনও নেই। পাশাপাশি বেশ গরমও থাকবে। সর্বাধিক তাপমাত্রা হতে পারে ২৯ ডিগ্রি পর্যন্ত। রোদ ঝলমলে দিনের শেষে রাতের দিকে কিছুটা কুয়াশা থাকতে পারে।

তাহলে আর কী চিন্তা নেই। মাঠে যাঁরা যাবেন তাঁরা রোদের থেকে বাঁচার সুরক্ষা নিয়ে নিশ্চয় যাবেন। অন্যদিকে ঘরে বসে যাঁরা ভারত-পাক দ্বৈরথ দেখবেন তাঁরাও আশা করা যায় একটানা ম্যাচের আনন্দ নিতে পারবেন।












Click it and Unblock the Notifications