ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচে কতটা রয়েছে বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন কী বলছে আবহাওয়ার পূর্বাভাস

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের কতটা রয়েছে বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন কী বলছে আবহাওয়ার পূর্বাভাস

রবিবার টি-২০ বিশ্বকাপের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত এবং দক্ষিণ আফ্রিকা। টেবিল টপার ভারত এবং দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার এই ম্যাচ পরিস্কার করে দেবে দ্বিতীয় গ্রুপ থেকে পরবর্তী রাউন্ডে কোনও দলের পৌঁছন প্রায় নিশ্চিত হয়ে যাবে। তবে, এই ম্যাচ শুরুর আগে দুই দলের চিন্তা প্রতিপক্ষের থেকেও অনেক বেশি বৃষ্টিকে নিয়ে। যে ভাবে এ বার টি-২০ বিশ্বকাপে বৃষ্টি একের পর এক ম্যাচের ভাগ্য গড়ে দিচ্ছে তাতে এই গুরুত্বপূর্ণ ম্যাচে প্রকৃতির হস্তক্ষেপ হলে অবাক হওয়ার কিছু থাকবে না।

কী বলছে অস্ট্রেলিয়া সরকারের আবহাওয়া দফতরের পূর্বাভাস:

কী বলছে অস্ট্রেলিয়া সরকারের আবহাওয়া দফতরের পূর্বাভাস:

অস্ট্রেলিয়ায় আয়োজিত টি-২০ বিশ্বকাপে কোন দল পরবর্তী রাউন্ডে যাবে আর কোন দল যাবে না, তা বিচারের ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ অবদান রাখতে চলেছে আবহাওয়া। বহু ম্যাচ শুরুর আগেই ভেস্তে গিয়েছে বৃষ্টির আগে। তবে দক্ষিণ আফ্রিকার বনাম ভারত ম্যাচে পারথে বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই। অস্ট্রেলিয়া সরকারের আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, অল্প বৃষ্টির সম্ভাবনা রয়েছে পারথে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, "পারথের আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। বৃষ্টির সম্ভাবনা ৩০ শতাংশ। দক্ষিণ থেকে দক্ষিণ-পশ্চিম দিকে বাতাস প্রবাহিত হবে। বাতাসের গতিবেগ থাকবে ২৫ থেকে ৩৫ কিমি/ ঘণ্টা।"

অ্যাকুওয়েদারের পূর্বাভাস:

অ্যাকুওয়েদারের পূর্বাভাস:

অন্যতম ভরসাযোগ্য আবহারওয়ার পূর্বাভাস দেওয়া ওয়েবসাইট অ্যাকুওয়েদারের রিপোর্ট অনুযায়ী, অস্ট্রেলিয়ার সময়ে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। স্থানীয় সময়ে সন্ধ্যায় ৭'টায় এই ম্যাচটি শুরু হওয়ার কথা। আকাশ অত্যন্ত মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। ম্যাচের সময়ে বাতাসে আপেক্ষিক আদ্রতা অনেকটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। তাপমাত্র ১৪ ডিগ্রি সেলসিয়াস থেকে রাত ১১'টার মধ্যে ১২ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।

চলতি টি-২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার পারফরম্যান্স:

চলতি টি-২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার পারফরম্যান্স:

জিম্বাবোয়ের বিরুদ্ধে পয়েন্ট ভাগাভাগি করে বিশ্বকাপ অভিযান শুরু করতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে। বৃষ্টির কারণে জিম্বাবোয়ের বিরুদ্ধে জেতা ম্যাচে ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে প্রোটিয়া ব্রিগেডকে। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ১০৪ রানে হারায় দক্ষিণ আফ্রিকা। এই মুহূর্তে তিন পয়েন্ট নিয়ে গ্রুপ ২-এর দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা

চলতি টি-২০ বিশ্বকাপে ভারতের পারফরম্যান্স:

চলতি টি-২০ বিশ্বকাপে ভারতের পারফরম্যান্স:

পাকিস্তানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারত। ভারতীয় দল পাকিস্তানকে ৪ উইকেটে হারানোর পর নেদারল্যান্ডসকে হারিয়েছে ৫৬ রানে। ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ ২-এর শীর্ষে রয়েছে ভারত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+