রোদ না বৃষ্টি কি বলছে বার্মিংহ্যামের আকাশ।ভারত বনাম বাংলাদেশ ম্যাচে কে হবে নায়ক আর কেই বা ভিলেন

বৃষ্টি কি ভিলেন হতে পারে দ্বিতীয় সেমিফাইনালে, নাকি রোদই বাজিমাত করবে। কী বলছে বার্মিংহামের আবহাওয়ার পূর্বাভাস।

বার্মিংহামের এজবাস্টন বৃহস্পতিবার জমজমাট। দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি ভারত ও বাংলাদেশ। দুই প্রতিবেশী রাষ্ট্রের লড়াই ঘিরে উত্তেজনা তুঙ্গে। স্ট্রাটেজির লড়াই ঘিরে উত্তেজনা তুঙ্গে। কিন্তু সব কিছুই বদলে যেতে পারে একজনের উপস্থিতিতে। কে তিনি। বৃষ্টি আর কে। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আসরে বেশ কিছু ম্যাচে তিনি একেবারে খলনায়কের ভূমিকায় দেখা দিয়েছেন।

কেমন থাকবে আবহাওয়া, ছবি সৌঃ ফেসবুক

না সেমিফাইনালে তার দেখা পাওয়ার কোনও সম্ভবনা নেই বলে পূর্বাভাস দিয়েছে বার্মিংহামের আবহাওয়া দফতর। রোদ ঝলমলেভাবেই শুরু হবে বৃহস্পতিবারের সকাল। বেলার দিকে আকাশে মেঘের আনাগোনা বাড়লেও তা একেবারেই হালকা মেঘের টুকরো। বিকেলের দিকে বইবে হাওয়া। সব মিলিয়ে ক্রিকেট ম্যাচের জন্য আদর্শ আবহাওয়া। সর্বোচ্চ তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। অতএব মাঠগামী ফ্যানরা নিঃসন্দেহে দারুণ আবহাওয়ায় ম্যাচ উপভোগ করবেন। আর টেলিভিশনের দর্শকরাও নিরবিচ্ছনভাবে ম্যাচের আনন্দ উপভোগ করতে পারবেন। আর সবচেয়ে বেশি স্বস্তিতে থাকবেন ভারত ও বাংলাদেশের ক্রিকেটাররা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+