ভারতীয় ক্রিকেটে ‘ব্যক্তিপুজো’ নিয়ে বিস্ফোরক দাবি গম্ভীরের
ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে হারের পরই ভারতীয় দলকে নিয়ে শুরু হয়েছে সমালোচনা। এরইমধ্যে বোমা ফাঁটালেন গৌতম গম্ভীর। ভারতে দলের থেকে ব্যক্তি বেশি গুরুত্ব পায় বলে বিস্ফোরক অভিযোগ করেছেন আইপিএলে লখনউ দলের মেন্টর।
একটি বেসরকারি চ্যানেলকে দেওয়া সাক্ষাতকারে গম্ভীর বলেন, "আমাদের দেশের সমর্থকরা দলকে ভালোবাসে না। তাঁরা ব্যক্তিপুজো করে। দলের চেয়েও দলের তারকা ক্রিকেটারের জন্য আমরা বেশি গলা ফাটাই। অথচ ইংল্যান্ড, নিউজিল্যান্ড বা অন্যান্য দেশের ফ্যানদের দেখুন। ওদের কাছে দলটাই সব। ব্যক্তিগতভাবে কোনও ক্রিকেটারকে প্রাধান্য দেওয়া হয় না।"

একইসঙ্গে গম্ভীর উল্লেখ করেন, বাইরের দেশগুলিতে কিন্তু ওরা যে কোন ব্যক্তির থেকে দেশকে অগ্রাধিকার দেয়। ভারতীয় ক্রিকেটের স্টেকহোল্ডাররাও এর জন্য দায়ী। ব্রডকাস্টার, মিডিয়া সকলেই যেন কোন নির্দিষ্ট ব্যক্তির 'পিআর' এজেন্সির মতন ব্যবহার করে। মনে করা হচ্ছে নাম না করলেও গম্ভীরের নিশানায় রয়েছেন কোহলিই।














Click it and Unblock the Notifications