ঘৃণা ছড়ানো আমাদের উচিৎ নয়, শামিকে পরামর্শ প্রাক্তন পাক অধিনায়কের
মহম্মদ শামিকে পরামর্শ শাহিদ আফ্রিদির
মহম্মদ শামির 'কর্ম' টুইট প্রসঙ্গেলমুখ খুললেন শাহিদ আফ্রিদি। প্রাক্তন পাক অধিনায়ক জানিয়েছেন আমাদের উচিৎ নয় ঘৃণাকে প্রশ্রয় দেওয়া। টি২০ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ উইকেটে পরাজিত হওয়ার পর একটি টুইট করেন মহম্মদ শামি। পাকিস্তানের কিংবদন্তি পেসার শেয়োব আখতারের টুইটে নিজের মন্তব্য প্রকাশ করে রিটুইট করেন শামি।

কী টুইট করেছিলেন মহম্মদ শামি:
ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ বিশ্বকাপ ফাইনালে হারের পর হৃদয় ভেঙে যাওয়ার একটি ইমোজি টুইট করেন আখতার। সেটি রিটুইট করে শামি লেখেন, "দুঃখিত ভাই। এটাকে কর্ম বলে।"

এমন কাজ করা উচিৎ নয় যা ঘৃণা ছড়ায়:
পাকিস্তানের সংবাদমাধ্যম সামা টিভিকে আফ্রিদি বলেছেন, "আমাদের এমন কিছু করা উচিৎ নয় যেটা ঘৃণা ছড়ায়। আমরা যদি সেই কাজ করি, তা হলে সাধারণ মানুষের থেকে কী আশা করব।" প্রাক্তন অলরাউন্ডার জানিয়েছেন, রোল মডেল এবং ক্রিকেটের অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব রয়েছে তাদের, এবং উচিৎ সমস্ত ঘৃণার সমাপ্তি ঘটানো। তিনি যোগ করেছেন, "আমরা ক্রিকেটার, আমরা রোল মডেল এবং এই খেলার অ্যাম্বাসেডর। আমাদের এইগুলো শেষ করা উচিৎ। আমরা প্রতিবেশী।"

খেলার মধ্যে দিয়েই আমাদের সম্পর্কে উন্নতি ঘটে:
শাহিদ আফ্রিদির আরও সংযোজন, "খেলার মধ্যে দিয়ে আমাদের সম্পর্কে উন্নতি ঘটে। আমরা ওদের সঙ্গে খেলতে চাই। পাকিস্তানে ওদের খেলতে দেখতে চাই।" পাশাপাশি শামিকে উপদেশ দিয়েছেন আফ্রিদি যাতে তিনি এই সমস্ত বিষয় থেকে দূরে থাকেন। তিনি ভারতের বর্তমান দলের একটা অঙ্গ। তাঁর কথায়, "আপনি যদি অবসরও নিয়ে নেন তবুও আপনার এই রকম করাটা ঠিক নয়। কিন্তু তুমি বর্তমান দলের সদস্য এবং উচিৎ এগুলো এড়িয়ে চলা।"

ফাইনাল ম্যাচে স্বপ্ন ভঙ্গ পাকিস্তানের:
আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২২-এর ফাইনালে ব্যাটসম্যানদের ব্যর্থতায় স্বপ্ন ভঙ্গ হয়েছে পাকিস্তানের। প্রথমে ব্যাটিং করে ১৩৭ রান তোলে পাকিস্তান। বিশ্বের অন্যতম সেরা বোলিং লাউনআপ থাকার ফলে ম্যাচটা শেষ ওভার পর্যন্ত নিয়ে যেতে পেরেছিল পাকিস্তান। না হলে অনেক আগেই তা শেষ হয়ে যেত। ব্যাটসম্যানরা একটু ভাল খেলতে পারলে বিশ্বকাপের ভাগ্য অন্য রকম হতে পারত। পাঁচ উইকেটে শেষ পর্যন্ত ইংল্যান্ডের বিরুদ্ধে পরাজিত হয় ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের পর দ্বিতীয় দেশ হিসেবে দুই বার বটি২০ বিশ্বকাপ জয়ের নজির গড়ল ইংল্যান্ড।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications