ইতিহাসকে ফের একবার ছুঁয়ে দেখতেই বিশ্বকাপ জিতব, বললেন আত্মবিশ্বাসী রোহিত

সিডনি, ২৫ মার্চ : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালের আবহের মাঝেই মুখ খুললেন ভারতের নির্ভরযোগ্য ওপেনার রোহিত শর্মা। আত্মবিশ্বাসী ভারতীয় দলের এই খেলোয়াড় জানিয়েছেন, "আমাদের লক্ষ্য হল বিশ্বকাপ জেতা। আমরা একেবারে সেই লক্ষ্যেই এগোচ্ছি। বিশ্বকাপ জিতে সেই ইতিহাসকেই ফের একবার অনুভব করতে চাই।"

তিনি জানিয়েছেন, আবহাওয়া, পিচ, পেস বোলিং এসব নিয়ে একেবারেই ভাবছেন না তাঁরা। বরং মাঠে নেমে অজিবাহিনীকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনাই করছেন তাঁরা।

ইতিহাসকে ফের একবার ছুঁয়ে দেখতেই বিশ্বকাপ জিতব, বললেন আত্মবিশ্বাসী রোহিত


বিশ্বকাপ শুরুর সময় অতি বড় ভারতীয় ক্রিকেটের ভক্তও ভাবতে পারেনি যে একটাও ম্যাচ না হেরে এত সহজে পরপর সাতটা ম্যাচ জিতে সেমিফাইনালে উঠবেন ধোনি, রোহিত, কোহলিরা।

এর আসল কারণ হিসাবে জানা যাচ্ছে, ভারতীয় ক্রিকেটাররা আত্মবিশ্বাসী কারণ গত প্রায় চার মাস ধরে অস্ট্রেলিয়ায় রয়েছে ধোনি বাহিনী। এখানকার আবহাওয়া, পরিবেশ-পরিস্থিতি, পিচ সবকিছু নিয়েই সম্ম্যক ধারণা হয়ে গিয়েছে দলের প্রতিটি সদস্যের। ফলে অস্ট্রেলিয়া হোক বা অন্য কোনও দল, কাউকেই ভয় পাচ্ছে না ভারত।

আগামিকাল সিডনির মাঠে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে অজিদের মুখোমুখি হবে ভারত। এই বিষয়ে রোহিত বলেন, "বড় ম্যাচ কীভাবে খেলতে হয় তা আমরা জানি।" স্পিনারদের পাশাপাশি ওপেনারদের দায়িত্বও এই ম্যাচের জন্য গুরুত্বপূর্ণ বলে জানান রোহিত শর্মা।

একদিনের ক্রিকেটে সিডনির মাঠে অস্ট্রেলিয়াকে একবারই হারাতে সক্ষম হয়েছে ভারত। ২০০৮ সালের ত্রিদেশীয় সিরিজের সেই ম্যাচে শচীন তেন্ডুলকরের শতরানের সুবাদে জয় পায় ভারত।

গ্রুপ পর্যায়ে অপরাজিত থাকার পর কোয়ার্টার ফাইনালে বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে ওঠেন ধোনিরা। অন্যদিকে, পাকিস্তানকে কোয়ার্টার ফাইনালে হারিয়ে সেমিফাইনালে ওঠে অস্ট্রেলিয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+