কুল-চা জুটিই ছুটি করে দিল অশ্বিন-জাদেজার - মানতে নারাজ কুলদীপ, কী মত তাঁর, জেনে নিন
আর অশ্বিন ও রবীন্দ্র জাদেজাকে দল থেকে তাঁরা ছিটকে দিয়েছেন, এই কথা মানলেন না কুলদীপ যাদব। তাঁর মতে, চাহাল ও তিনি কেবল সুযোগের সদ্ব্যবহার করেছেন।
গত দুই বছরে সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় দলের নিয়মিত সদস্য শুধু নয় ম্যাচ উইনার হয়ে উঠেছেন রিস্ট স্পিনার জুটি কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহাল। তবে তাঁদের উত্থানের সঙ্গে সঙ্গে দল থেকে ছিটকে যেতে হয়েছে অভিজ্ঞ স্পিনার জুটি আই অশ্বিন ও রবীন্দ্র জাদেজাকে। কিন্তু, অশ্বিন-জাদেজাকে তাঁরা দল থেকে ছিটকে দিয়েছেন, এই কথা মানলেন না কুলদীপ। তাঁর মতে, চাহাল ও তিনি কেবল সুযোগের সদ্ব্যবহার করেছেন।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই ম্য়াচের আগে সাংবাদিকদের তিনি জানালেন, অশ্বিন ও জাদেজা সবসময়ই ভারতের হয়ে ভাল খেলে এসেছেন। টেস্ট ম্যাচে এখনও খেলেন এবং তাঁদের অভিজ্ঞতায় চাহাল ও তিনি সবসময় সম্বৃদ্ধ হন। ব্যাপারটা হল তাঁদের সামনে যা যা সুযোগ দেওয়া হয়েছিল, তা কাজে লাগাতে পেরেছেন তাঁরা।
এখনও পর্যন্ত তাঁর কেরিয়ারে কোনও ব্যাটসম্যান তাঁকে সমস্যায় ফেলতে পারেনি বলেও দাবি করেছেন কুলদীপ। কয়েকজন অবশ্য তাঁকে বেশ ভাল খেলে দিয়েছে তা মেনে নিয়েও, তিনি জানিয়েছেন মার খেলে তিনি ঘাবড়ে যান না। বরং, তাঁদেরকে পরের মোকাবিলায় মাত দেওয়ার পরিকল্পনা কষেন।
অস্ট্রেলিয়ায় শন মার্শ তাঁকে সমস্যায় ফেলেছিলেন। তার পর তিনি মার্শের ব্য়াটিং-এর ভিডিও দেখে তৈরি হয়েছেন। চলতি সিরিজে মার্শ তাঁকে আগের মতো খেলতে পারবেন বলে মনে করছেন তিনি।
ভারতের ইদানিংকালের সমস্যা হয়ে দাঁড়িয়েছে টেল এন্ডারদের ব্যাটিং দক্ষতা নেই বললেই চলে। কোনও ফর্ম্যাটেই টেল এন্ডারদের কাছ থেকে রান আশা করা যায় না। কুলদীপ জানিয়েছেন তিনি এখন অনুশীলনে ব্যাটিং-কে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন। দলের ব্য়াটিং কোচ সঞ্জয় বাঙ্গারের কাছ থেকে পরামর্শও নিচ্ছেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications