IPL 2021: প্লে অফের দিকে আরসিবি! টানা দুই জয়ের নেপথ্য কারণ বিশ্লেষণ বিরাট কোহলির
আইপিএলে শেষ চারে ওঠার দৌড়ে ফের এগিয়ে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দুবাইয়ে রাজস্থান রয়্যালসকে সাত উইকেটে হারিয়েছে বিরাট কোহলির দল। প্রথম দুটি ম্যাচে হারার পর ফের দুটি টানা জয়ের কারণ হিসেবে আরসিবি অধিনায়ক বেছে নিলেন নির্ভীক ও আত্নবিশ্বাসী ক্রিকেট খেলাকেই।

বিরাট জয় আরসিবি-র
দুবাইয়ে জয়ের জন্য ১৫০ রানের টার্গেটে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর পৌঁছে যায় ১৭ বল বাকি থাকতেই। ৬টি চার ও একটি ছয়ের সাহায্যে ৩০ বলে ৫০ রান করে অপরাজিত থাকেন গ্লেন ম্যাক্সওয়েল। শ্রীকর ভরত ৪৪ রান করেন। অধিনায়ক বিরাট কোহলি চারটি বাউন্ডারির সাহায্যে ২০ বলে ২৫ করে রান আউট হন। রাজস্থান রয়্যালসের মুস্তাফিজুর রহমান ৩ ওভারে ২০ রানের বিনিময়ে ২ উইকেট পান। এর আগে, টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৪৯ রান তুলেছিল রাজস্থান রয়্যালস। ওপেনার এভিন লুইস ৫৮ ও যশস্বী জয়সওয়াল ৩১ রান করেন। ৪ ওভারে ৩৪ রানের বিনিময়ে ৩ উইকেট নেন হর্ষল প্যাটেল। শাহবাজ আহমেদ ২ ওভারে ১০ রানে ২ উইকেট পান। ৪ ওভারে মাত্র ১৮ রানের বিনিময়ে মহীপাল লমরর ও লিয়াম লিভিংস্টোনের উইকেটটি তুলে নিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হন যুজবেন্দ্র চাহাল।
|
শেষ চারের দৌড়ে এগিয়ে
পরপর দুটি ম্যাচ জিতে প্লে অফের দৌড়ে অনেকটা এগিয়ে যাওয়ায় আরসিবি অধিনায়ক বিরাট কোহলি স্বাভাবিকভাবেই খুশি। তিনি বলেছেন, টানা দুটি ম্যাচে বোলাররা যেভাবে আমাদের দারুণভাবে জেতালেন তা ভালো লক্ষণ। বোলিংয়ের সময় স্নায়ুর চাপ ধরে রাখতে পারলে আমরা যে সঠিক দিশায় এগোতে পারব, সেই বিশ্বাসটা ছিল। দুটি ম্যাচেই প্রতিপক্ষ পাওয়ারপ্লেতে বিনা উইকেটে ৫৬ রান তোলার পরও আমরা তাদের কম রানে বেঁধে ফেলতে পেরেছি। আমাদের যা বোলিং শক্তি তাতে উইকেট তোলা যে সমস্যা হবে না সেটাও জানতাম। ম্যাচের ফল দুই রকম হতে পারে এটা ধরে নির্ভীক ও আত্মবিশ্বাসী ক্রিকেট খেলার পুরস্কারই পাচ্ছে আমাদের দল।

কিং কোহলি সন্তুষ্ট
যে দিকগুলি ক্যাপ্টেন কোহলির আত্মবিশ্বাস বাড়াচ্ছে তার মধ্যে গুরুত্বপূর্ণ মাঝের ওভারগুলির বোলিং। এই সময়ে উইকেট তুলে নিতে পারলেই জয়ের পথ মসৃণ হয় বলে ধারণা আরসিবি অধিনায়কের। ব্যাটিং পারফরম্যান্স নিয়েও খুশি বিরাট। তাঁর কথায়, আমাদের ওপেনিং জুটি ভালো শুরু করছে। আমি আর দেবদত্ত ভালো শুরু করলে মিডল অর্ডারে এবি, ভরত ও ম্যাক্সওয়েলের সুবিধা হবে, এই ভাবনা নিয়েই মাঠে নামছি। দলের সকলে জিততে ঝাঁপিয়ে পড়েছেন। আইপিএলে মাঝের লম্বা বিরতির পর ফের শুরু করা কঠিন ছিল। প্রথম ম্যাচে আমরা বড় পরাজয়েরও সম্মুখীন হই। তবে সেই পরাজয়ও আমাদের দলের আত্মবিশ্বাস বাড়িয়েছিল। দ্বিতীয় ম্যাচে ২৫-৩০ রান বেশি করলে পরাজয় এড়ানো যেত। তবে আমরা যে সঠিক দিকেই এগোচ্ছি তা স্পষ্ট হয়েছে শেষ দুটি ম্যাচে।

কে কোথায় দাঁড়িয়ে?
রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারানোয় ১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর রইল তিনে। সমসংখ্যক ম্যাচে কলকাতা নাইট রাইডার্স ও মুম্বই ইন্ডিয়ান্স, দুই দলের পয়েন্টই ১০। কেকেআর রয়েছে চারে, মুম্বই ইন্ডিয়ান্স পাঁচে। ১১ ম্যাচে ৮ পয়েন্ট করেছে পাঞ্জাব কিংস ও রাজস্থান রয়্যালসের। তাদের কাছে বাকি তিনটি ম্যাচই ডুর অর ডাই এবং প্লে অফে ওঠার সমীকরণ নির্ভর করবে অন্য দলগুলির উপরও। এক কথায় লোকেশ রাহুল ও সঞ্জু স্যামসনদের মধ্যে কোনও একটি দলকে প্লে অফে উঠতে দরকার মিরাকল।
Never one to miss an opportunity to guide youngsters. 🤩#PlayBold #WeAreChallengers #ನಮ್ಮRCB #IPL2021 #RRvRCB #ViratKohli #CaptainKohli pic.twitter.com/JwArWXg0LN
— Royal Challengers Bangalore (@RCBTweets) September 29, 2021












Click it and Unblock the Notifications