কান্নায় ভেঙে পড়া হৃদয় সামলে, ফের যুদ্ধে নামার অঙ্গীকার হরমনপ্রীতের
বিশ্বকাপে দলের পারফরমেন্সে খুশি ভারতের সহ অধিনায়ক হরমনপ্রীত কউর। পরের প্রজন্মকে ক্রিকেট খেলতে পাঠান দেশবাসীকে বার্তা হরমনপ্রীতের।
লড়াইটা দেখেছিল গোটা বিশ্ব। এগারোটা মেয়ে বিশ্বমঞ্চে যা করে দেখিয়েছে তাতে গর্বিত ভারত। কিন্তু একটা দুঃখ তো থাকবেই। ইতিহাসের এত কাছে পৌঁছেও বিশ্বকাপ ছোঁওয়া হল না। মিতালি -ঝুলন ছাড়া দলের অধিকাংশ সদস্যেরই এটা প্রথম বিশ্বকাপ অভিযান। সেমিফাইনালের নায়ক হরমনপ্রীত কউর জানিয়েছেন ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়েছিল গোটা দল।

হোটেলে ফিরে ভারতীয় ক্রিকেটারেরা একসঙ্গে সবাই ডিনার সারেন। হরমনপ্রীত আরও বলেন, 'আমার টিমকে নিয়ে আমি ভীষণ গর্বিত। আমরা এই মুহূর্তে সেরা ক্রিকেট খেলছি। আমার জীবনের সেরা মুহূর্তও এটা। আমরা অনেক হেরেছি, এ বার শুধু জিততে চাই। জিততে হবে আমাদের।'

তবে হরমনপ্রীত কউরও ভারতের উজ্জ্বল ভবিষ্যত নিয়ে আশাবাদী, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ধামাকা পারফরমেন্স, ফাইনালেও লড়াকু ৫১ তাঁকে ক্রিকেটার হিসেবে আরও পরিণত করেছে। হরমনের মতে ফাইনালের ৯ রানের ঘাটতিটা একটা বিশাল বড় পার্থক্য তৈরি করে দিল। চ্যাম্পিয়ন না হয়ে হতে হল রানার্স। ভারতীয় সহ অধিনায়ক অবশ্য এঁর পুরো কৃতিত্ব দিচ্ছেন স্রাবসোলের দুরন্ত বোলিংকে।
পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় নিজেদের দুরন্ত সমর্থন দেখে খুশি হরমনপ্রীত কউর। তিনি দেশবাসীকে এরজন্য ধন্যবাদ জানিয়েছেন। হরমনপ্রীত আরও বলেছেন, 'মানুষ যেন নিজেদের মেয়েদের খেলতে পাঠায়, এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটে খুব বেশি তরুণ প্রতিভা উঠে আসছেন না। মেয়েদের মোটিভেট করুন খেলার জন্য। দেশের প্রতিনিধিত্ব করা কিন্তু দারুণ গর্বের।'
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications