ভারত-বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে তামিমের ফর্মের দিকে তাঁকিয়ে রয়েছি : হাবিবুর বাশার

বেঙ্গালুরু, ১৭ মার্চ : ২০০৭ বিশ্বকাপে বাংলাদেশ যখন পোর্ট অব স্পেনে ভারতকে হারিয়ে অঘটন ঘটিয়েছিল তখন তিনি ছিলেন সেই বঙ্গ ব্রিগেডের গর্বিত অধিনায়ক। ৮ বছর পর হাবিবুরের দেশ ফের একবার মুখোমুখি হবে শক্তিশালী ভারতীয় দলের।

সেবার ছিল গ্রুপ লিগের ম্যাচ, আর এবার প্রথমবার কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশ। আগামি ১৯ তারিখ মেলবোর্নে মুখোমুখি হবে দুই প্রতিবেশী বেশ। ফলে এবারের ব্যাপারটাই একেবারে ভিন্ন।

ভারত-বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে তামিমের ফর্মের দিকে তাঁকিয়ে রয়েছি : হাবিবুর বাশার


ভারতকে কি এবারও হারাতে পারবে মাশরাফি মোর্তাজার বাংলাদেশ? ওয়ান ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে সে বিষয়েই খোলামেলা কথা বললেন হাবিবুর বাশার।

ওয়ান ইন্ডিয়া : বাংলাদেশ আবার পারবে ভারতকে হারাতে?
বাশার : কেন নয়? ক্রিকেট সবসময়ই অনিশ্চয়তার খেলা। ২০০৭ এ ২০১২ সালে আমরা ভারতকে হারিয়েছি। ভারত কঠিন প্রতিপক্ষ হলেও হারানো অসম্ভব নয়।

ওয়ান ইন্ডিয়া : ইংল্যান্ডকে হারানোটা আপনি আশা করেছিলেন?
বাশার : প্রথমে ভেবেছিলাম ২৭৫ যথেষ্ট নয়। আরও ২০-২৫ রান হলে ভালো হত। তবে আমাদের বোলাররা অসাধারণ বল করেছে।

ওয়ান ইন্ডিয়া : মাহমদুল্লাহ এবার ভালো ফর্মে রয়েছে। ২ টো শতরান করেছে। কী বলবেন ওঁকে নিয়ে?
বাশার : মাহমদুল্লাহ ভালো ব্যাটসম্যান তবে এখনও ও নিজের প্রতিভার প্রতি সুবিচার করতে পারেনি।

ওয়ান ইন্ডিয়া : এবারে শাকিব-আল-হাসানও ভালো খেলছে। আইপিএলে খেলা কি ওকে সাহায্য করেছে?
বাশার : অবশ্যই। ওখানে খেলে ও আরও পরিণত হয়েছে।

ওয়ান ইন্ডিয়া : তবে তামিম এবার ভালো খেলতে পারছে না। ২০০৭-এ ওই ম্যাচ বের করে নিয়েছিল।
বাশার : হ্যাঁ। আমরা ভীষণভাবেই চাইছি তামিম সেই ম্যাচের ফর্ম ফিরে পাক এই ম্যাচেও।

ওয়ান ইন্ডিয়া : এবার চারটি এশিয়ার দেশ কোয়ার্টার ফাইনালে উঠেছে। কী বলবেন?
বাশার : চারটি দলই এবার ভালো খেলছে। পাকিস্তান প্রথমে ভালো না খেললেও ঘুরে দাঁড়িয়েছে। শ্রীলঙ্কা সবসময়ই ভালো দল। ভারত আরও ভালো খেলছে এবং বাংলাদেশও ভালো খেলছে।

ওয়ান ইন্ডিয়া : এশিয়ায়ই কি এবারও বিশ্বকাপ যাবে?
বাশার : অসম্ভব নয়। নক-আউটে আগে থেকে বলা কঠিন হলেও এশিয়ার কোনও দেশের যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+