বিশ্বকাপে ভারতের রেকর্ড ভাঙল অস্ট্রেলিয়া

পারথ, ৪ মার্চ : এই বিশ্বকাপে বোধহয় রেহাই পাবেন না কোনও দেশের বোলাররাই। পাশাপাশি এই বিশ্বকাপ বুঝি চিহ্নিত হয়ে থাকবে রেকর্ডের বিশ্বকাপে।

বুধবার ফের একটা বিশ্বরেকর্ড হল বিশ্বকাপে। সৌজন্যে অজি বাহিনী। ওয়াকায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ৬উইকেটের বিনিময়ে ৪১৭ রানের বিশাল লক্ষ্য খাড়া করল অস্ট্রেলিয়া। একইসঙ্গে ভেঙ্গে দিল ২০০৭ বিশ্বকাপে বারমুডার বিরুদ্ধে ভারতের করা ৪১৩ রানের রেকর্ড।

বিশ্বকাপে ভারতের রেকর্ড ভাঙল অস্ট্রেলিয়া


এদিন তিন নম্বর ৪০০ রানের ইনিংস খেলা হল বিশ্বকাপে। টুর্নামেন্টের ৪০ বছরের ইতিহাসে এতবার ৪০০ রানের ইনিংস খেলা হয়নি।

প্রথমে ব্যাট করতে নেমে ডেভিড ওয়ার্নার (১৭৮), গ্লেন ম্যাক্সওয়েল (৮৮) ও স্টিভ স্মিথের (৯৫) রানের উপর ভর করে ৪১৭ তোলে অস্ট্রেলিয়া।

আসুন দেখে নেওয়া যাক বিশ্বকাপের প্রথম পাঁচটি সর্বোচ্চ রানের ইনিংস

৪১৭/৬ - অস্ট্রেলিয়া বিপক্ষ আফগানিস্তান (সাল - ২০১৫)

৪১৩/৫- ভারত বিপক্ষ বারমুডা (সাল - ২০০৭)

৪১১/৪- দক্ষিণ আফ্রিকা বিপক্ষ আয়ারল্যান্ড (সাল - ২০১৫)

৪০৮/৫- দক্ষিণ আফ্রিকা বিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ (সাল - ২০১৫)

৩৯৮/৫-শ্রীলঙ্কা বিপক্ষ কেনিয়া (সাল - ১৯৯৬)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+