সচিনকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব পাশ পশ্চিমবঙ্গ বিধানসভায়

পার্থবাবু আরও বলেন, সচিন হলেন সর্বকালের সেরা ব্যাটসম্যান। তাঁর ব্যাটিং-শৈলী দিয়ে তিনি বিপক্ষেরও শ্রদ্ধার পাত্র হয়ে উঠেছেন। ভৌগোলিক প্রতিবন্ধকতা তিনি সহজে জয় করেছেন। মাঠের ভিতরে এবং বাইরে তিনি সমীহ কুড়িয়েছেন। তিনি ভারতরত্ন পাওয়ায় রাজ্য বিধানসভা উচ্ছ্বসিত এবং তিনি অবসর জীবনে ভালো থাকুন, এটাই কাম্য। মূলত পশ্চিমবঙ্গ বিধানসভা যে প্রস্তাব পাশ করেছে, তার সারাংশ এটাই।
প্রসঙ্গত, ইডেন উদ্যানে সচিন তেন্ডুলকরের ১৯৯তম টেস্ট ম্যাচে তাঁকে সংবর্ধনা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।












Click it and Unblock the Notifications