বসন্তে রঙিন বিরুষ্কার প্রেম, দেখুন প্রেমের ছবি, মজুন ভি়ডিওতে
অনুষ্কা শর্মাকে উষ্ণ অভ্যর্থনা বিরাট কোহলির দেখুন ভিডিও, বিরাটের উষ্ণ অভ্যর্থনার ছবি এখন ভাইরাল।
বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার প্রেম পর্ব বিবাহোত্তর কালেও একইরকম চাঙ্গা চলছে ফের একবার বোঝা গেল। স্ত্রী অনুষ্কাকে দায়িত্বশীল স্বামীর মতো বিমানবন্দর থেকে আনতে গিয়েছিলেন স্বামী বিরাট।
দিন কয়েক আগে পৃথিবীর সবচেয় দামি ওয়ালেট নিয়ে ঘুরে ক্যামেরাম্যানদের ফ্রেম বন্দী হয়েছিলেন বিরাট। এবার হলেন অনুষ্কাকে আলিঙ্গন করে ফ্রেমবন্দী হলেন তিনি।
বিরাট দক্ষিণ আফ্রিকা বিজয় করে ফিরে এলেও অনুষ্কা শর্মা ব্যস্ত ছিলেন তাঁর পরী ছবিটির প্রমোশানের কাজে। অবেশেষে দিল্লিতে ফিরলেন অনুষ্কা। অনুষ্কাকে নিজের গাড়ি করে আনতে গিয়েছিলেন বিরাট কোহলি।
কোহলির গাড়িতে উঠে পড়তেই অনুষ্কাকে আলিঙ্গনবদ্ধ করেন বিরাট। আসলে বিয়ের পর হানিমুন কাটিয়ে দক্ষিণ আফ্রিকায় গেলেও প্রথম টেস্টের পরই অনুষ্কা নিজের পেশার তাগিদে দেশে ফিরে এসেছিলেন। ফলে প্রায় মাস দেড়েক বাদে সামনাসামনি দেখা হল দুজনের। আলিঙ্গনের উষ্ণতায় পরস্পরকে ভরিয়ে দিলেন তাঁরা।
This Pics just made my day This Pics is Love 💓 @imVkohli @AnushkaSharma 😍😘😘#ViratKohli #AnushkaSharma #Virushka pic.twitter.com/vDi9acYD2l
— Virushka Fan (@DevanshiBhattB2) March 4, 2018
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>এর আগেও বিমানবন্দর থেকে একসঙ্গে বেরিয়েছেন দু'জন । ১১ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর তাঁরা যখন দেশে ফিরেছিলেন তখনও বিরাট অত্যধিক যত্নে তাঁকে নিয়ে বিমানবন্দর থেকে বেরিয়েছিলেন।
@AnushkaSharma & @imVkohli at Delhi airport (December 2017) 💛 #Virushka pic.twitter.com/uLdM7c4UJ9
— Anushka Sharma News (@AnushkaNews) March 4, 2018
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>এদিন অবশ্য বিরাট নিজের গাড়িতে অপেক্ষা করছিলেন। সেখানেই দেখা হয় বিরুষ্কার। নিজের বেইজ রঙের ল্যান্ডরোভারে স্ত্রীকে নিয়ে বেরিয়ে যান বিরাট।
Video of @imVkohli and @AnushkaSharma visit #GreenAcres ❤️💖😇 #ViratKohli #AnushkaSharma #Virushka pic.twitter.com/YQm2kjG0ft
— Virushka Fan (@DevanshiBhattB2) March 4, 2018
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>বিয়ের আগে থেকেই দুজনের সম্পর্কের উষ্ণতা ফ্যানদের মন ছুঁয়েছে। বিশেষত বিরাট যেভাবে নিজের ভালোবাসার প্রকাশ ঘটান তাতে মুগ্ধ সকলেই। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারত একদিনের সিরিজ ও টি টোয়েন্টি সিরিজ জিতেছে। পাশাপাশি বিরাট কোহলি একের পর এক মাইলস্টোন গড়েছেন। আর তাঁর পারফরম্যান্সের কৃতিত্ব দিয়েছেন স্ত্রী অনুষ্কা শর্মাকে। এদিকে তাঁর সাম্প্রতিক ছবি পরী দেখেও মুগ্ধ বিরাট কোহলি। করেছেন টুইটও। লিখেছেন তাঁর দেখা অনুষ্কার সেরা পারফরম্যান্স। পাশাপাশি তিনি যে অনুষ্কার জন্য গর্বিত সেটা জানাতেও ভোলেননি তিনি।
Click it and Unblock the Notifications