স্টাম্পের পিছনে এখনও কতটা ধারালো ধোনি - নিশামের রানআউটেই হল স্পষ্ট, দেখুন ভিডিও

দেখুন জেমস নিশামের রানআউটের ভিডিও। স্টাম্পের পিছনে ধোনির উপস্থিতি এখনও কতটা ধারালো তার প্রমাণ পাওয়া যায়। 
 

বিস্ময় তখনও যাচ্ছে না নিউজিল্যান্ডের অলরাউন্ডার জেমস নিশামের। স্টাম্পের পিছনে ৩৭ বছরের ধোনির মানসিক উপস্থিতি এখনও যে এতটা ক্ষিপ্র তা হয়তো ধারণাই করতে পারেননি তিনি। ভারতীয় দলের অন্যান্য সদস্যরা যখন তাঁর বিরুদ্ধে এলবিডব্লুর আবেদন জানাচ্ছেন, সেই সুযোগে একটি রান চুরি করে নিতে চেয়েছিলেন তিনি।

কতটা ধারালো ধোনি - নিশামের রানআউটেই হল স্পষ্ট

এদিন ভারতীয় দলের মিডল অর্ডারে ব্যাট করতে নেমে দলের প্রত্যাশা পূরণ করতে পারেননি ধোনি। মাত্র ১ করেই আউট হয়ে যান কিন্তু তা স্টাম্পের পিছনে পুষিয়ে দিলেন তিনি। কেউ না দেখলেও নিশামের দিকে তীক্ষ্ণ নজর রেখেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। তিনি রান নিতে যেতেই উইকেট ভেঙে দেন তিনি। এমনকী একবার উইকেটের দিকে দেখতেও হয়নি তাঁকে। তক্কে তক্কেই ছিলেন।

ভারতের ২৫৩ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ৩১ ওভারে ১৩৫ রানে ৬ উইকেট পড়ে গিয়েছিল কিউইদের। কিন্তু এরপর স্যান্টনারের সঙ্গে জুটি বেঁধে বেশ ভাল ব্যাট করছিলেন জেমস নিশাম। মাঠের সব অঞ্চলেই তিনি শট খেলছিলেন। ৩৭তম ওভারে তাঁর বিরুদ্ধে এলবিডব্লুর আবেদন ওঠে। সেকেন্ড দুই আবেদন করেই নিশামকে রান নিতে দেখে সরাসরি বল ছুঁড়ে স্টাম্প ভেঙে দেন ধোনি। নিশাম আর কিছুক্ষণ থাকলে কিন্তু ভারতের বিপদ হতে পারত। এই উইকেটটি অবশ্যই ধোনির বলা যায়।

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/_pM30FsNuho" frameborder="0" allow="accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

ধোনির এই উপস্থিত বুদ্ধির পরিচয় অবশ্য এই প্রথম নয়, এর আগে বহুবার পাওয়া গিয়েছে। ব্যাটিং-এর পাশাপাশি সীমিত ওভারে ক্রিকেটে ধোনির বিদ্যুত গতির স্টাম্পিং, দুর্দান্ত সব ক্যাচ, উইকেট শিকারের ফাঁদ রচনা, কিংবা অদৃষ্টপূর্ব রান আউট বিশ্ব-ক্রিকেট বহুবার দেখেছে। তবু ক্রিকেটের সায়াহ্নে এসেও বিশ্বকে চমকে দিচ্ছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+