'টি২০ মোড'-এ ঋষভ পন্থ, ব্য়াট থেকে বের হল অভিনব শট! কী নাম দেওয়া যায়, ভিডিও দেখে ঠিক করুন

নেট অনুশীলনে এক উদ্ভাবনী শট মেরে টি২০-র ক্রিকেটের ধরণে এলেন ঋষভ পন্থ। দেখুন ভিডিও।

টি২০ ক্রিকেট মানেই পরীক্ষা-নিরীক্ষার ছড়াছড়ি। ক্রিকেটের সংক্ষিপ্ততম এই সংস্করণ চালু হওয়ার পর থেকে অজস্র নতুন নতুন রান করার পদ্ধতি আবিষ্কার হয়েছে। মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি), ওয়েলিংটনে ভারতীয় দলের অনুশীলনেও এরকমই একটি অভিনব শট খেলে টি২০ ক্রিকেটের ধরণে আসলেন তরুণ উইরেটরক্ষক ব্য়াটসম্যান ঋষভ পন্থ।

অভিনব ভাবে টি২০ মোড-এ ঢুকলেন ঋষভ পন্থ

৪-১ ফলে ওডিআই সিরিজ জিতে নেওয়ার পর, বুধবার (৫ ফেব্রুয়ারি) ওয়েলিংটনে ভারত নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামছে। সিরিজ শুরুর আগে ভারতের একদিনের ক্রিকেটের দলের বেশ কয়েকজন সদস্য দেশে ফিরে গিয়েছেন, আবার বেশ কিছু নতুন সদস্য এসে যোগ দিয়েছেন।

অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ সমাপ্ত হওয়ার পর পর পর দুটি একদিনের সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল পন্থকে। এই সময়ে দেশে ইংলিশ লায়ন্সদের বিরুদ্ধে লিস্ট -এ একদিনের ম্যাচ খেলেছেন তিনি। একদিনের ম্যাচ আর টি২০ ক্রিকেট - দুটোই সীমিত ওভারের ক্রিকেট হলেও, খেলার ধরণে বেশ কিছু পরিবর্তন করতে হয়।

Welcome to the T20 format. What would you call this shot from @RishabPant777 🤔😱 #TeamIndia #NZvIND pic.twitter.com/R5QTJNFtQI
— BCCI (@BCCI) February 5, 2019

অনুশীলনে এই শট খেলে পন্থ একদিনের ক্রিকেটের ধরণটা ঝেড়ে ফেলে প্রবেশ করলেন টি২০ ক্রিকেটের ধরণে। ভারতীয় দলে অনুশীলন দেখে যে ইঙ্গিত পাওযা যাচ্ছে তাতে বুধবার ওয়েলিংটনে পন্থকে বেশ উপরের দিকেই ভঅয়াট করতে পাঠানো হতে পারে। কারণ তাঁকে বিশ্বকাপে পরিবর্ত ওপেনার হিসেবে ভাবছে টিম ইন্ডিয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+