লিটন দাসকে অবিশ্বাস্য থ্রো-এ প্যাভিলিয়নে ফেরানো কে এল রাহুলের সেই থ্রো-এর ভিডিওটি দেখুন
লিটন দাসকে অবিশ্বাস্য থ্রো-এ প্যাভিলিয়নে ফেরানো কে এল রাহুলে সেই থ্রো-এর ভিডিওটি দেখুন
ভারতের আগ্রাসী বোলিং-এর সামনে বাংলাদেশের একমাত্র জবাব চলতি টি-২০ বিশ্বকাপের সুপার ১২-এর ম্যাচে ছিলেন লিটন দাস। তাঁর হাতেই নির্ভর করছিল বাংলাদেশের ভাগ্য। এমনকী তিনি যতক্ষণ ক্রিজে ছিলেন ততক্ষণ শঙ্কিত ছিল ভারতীয় টিমও। অর্শদীপ সিং, রবিচন্দ্রন অশ্বির, মহম্মদ শামি, ভুবনেশ্বর কুমারেরর মতো একের পর এক এক অপশন কাজে লাগিয়েও যখন লিটনকে প্যাভিলিয়নে পাঠানোর রাস্তা খুঁজে পেতে ব্যর্থ রোহিত শর্মা, তখন অপরাজেয় ব্যাটসম্যানকে ডাগ আউটে পাঠিয়ে ভারতকে ম্যাচে ফিরিয়ে আনেন কে এল রাহুল।

বৃষ্টির কারণে সাময়িক স্থগিত রাখার পর ম্যাচ ফের চালু হওয়ার পর দ্বিতীয় বলে ডিপ মিড উইকেটে বল পাঠিয়ে দুই রান নেওয়ার জন্য লিটনকে ডাক ডেন শান্ত। প্রথম রান পূর্ণ হয়ে গেলেও দ্বিতীয় রান পূর্ণ কররা ক্ষেত্রে পিছিয়ে পড়েন লিটন এবং ডিপ মিড উইকেট থেকে রাহুলের অবিশ্বাস্য থ্রো নন স্ট্রাইকার্স এন্ডে স্টাম্প ভেঙে দেয়। দুরন্ত ফর্মে থাকা লিটন এই ভাবে আউট হয়ে নিজেই নিজের উপর বিরক্ত প্রকাশ করেন।
ভারতের বিরুদ্ধে ২৭ বলে ৬০ রান করেন লিটন দাস। ৭টি চার এবং ৩টি ছয় দিয়ে নিজের ইনিংস সাজিয়েছিলেন লিটন। তিনি টিকে থাকলে পাঁচ রানে এই ম্যাচটা হারতে হত না বাংলাদেশকে। সহজেই ভারতের কাছ থেকে পুরো পয়েন্ট তুলে ড্রেসিংরুমে ফিরতে পারত টাইগাররা।
এই ম্যাচে প্রথমে প্রথমে ব্যাটিং করে ভারত তোলে ১৮৪/৬ রান। বিরাট কোহলি করেন অপরাজিত ৬৪ এবং কে এল রাহুল করেন ৫০ রান। এ ছাড়া সূর্যকুমার যাদবের ব্যাট থেকে ৩০ রান আসে। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের রান ছিল ৭ ওভার শেষে ৬৭/০। এমন সময়ে বৃষ্টির কারণে বন্ধ হয় খেলা। সেই সময়ে ডাকওয়ার্থ লুইন পদ্ধতিতে জয়ের জন্য প্রয়োজনীয় রানের থেকে লিটন দাসের কারণেই ১৭ রানে এগিয়ে ছিল বাংলাদেশ। বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকার পর ওভার সংখ্যা এবং টার্গেট উভয় কমে। ১৬ ওভারে জয়ের জন্য বাংলাদেশের সামনে টার্গেট দেওয়া হয় ১৫১ রান। কিন্তু লিটন আউট হওয়ার পর, শাকিব-শান্তরা ঠিক মতো নিজেদের মেলে ধরতে না পারায় শেষ পর্যন্ত ৫ রানে পরাজিত হতে হয় বাংলাদেশকে।












Click it and Unblock the Notifications