ইতিহাস তৈরি করার লক্ষ্যে এগিয়ে চলা আফগানিস্তান দলের সেলিব্রেশনের ভিডিও ভাইরাল

ইতিহাস তৈরি করার লক্ষ্যে এগিয়ে চলা আফগানিস্তান দলের সেলিব্রেশনের ভিডিও ভাইরাল

এশিয়া কাপে ঝড় তুলে দিয়েে আফগানিস্তান। পর পর দুই ম্যাচে দুই হেভিওয়েট দলকে পরাজিত করে সুপার ফোরে নিজের জায়গা করে নিয়েছেন আফগানিস্তান। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেটে পরাজিত করে আফগানিস্তান।

বাংলাদেশের বিরুদ্ধে আফগানিস্তানের পারফরম্যান্স:

বাংলাদেশের বিরুদ্ধে আফগানিস্তানের পারফরম্যান্স:

বাংলাদেশকে ৭ উইকেটে পরাজিত করে আফগানিস্তান। ১২৮ রান তাড়া করতে নেমে নিজেদের ইনিংসে একটা পর্যায়ে আফগানিস্তানের রান ছিল ৬২/৩। এই অবস্থান থেকে আফগানিস্তানকে জয় এনে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন নাজিবুল্লাহ জাডরান। ইব্রাহিম জাডরানের সঙ্গে ৩৩ বলে ৬৯ রানের পার্টনারশিপ গড়েন তিনি। এই জুটিই আফগানিস্তানকে এই ম্যাচ জিততে সাহায্য করে। ১৭ বলে অপরাজিত ৪৩ রানের দুর্ধর্ষ ইনিংস খেলেন নাজিবুল্লাাহ।৪২ বলে ৪২ রানের ইনিংস খেলেন ইব্রাহিম।

ম্যাচ জিতে উচ্ছ্বাসে ফেটে পড়ে আফগানিস্তান দল:

বাংলাদেশকে হারিয়ে সুপার ফোরে জায়গা করে নেওয়ায় উচ্ছ্বাস এবং আবেগের বহিঃপ্রকাশ হয় আফগান ক্রিকেটারদের। ড্রেসিংরুমের মধ্যে এই জয়কে সেলিব্রেট করেন তাঁরা। আফগানিস্তান দলের সেলিব্রেশনের একটি ভিডিও টুইট করে আফগান ক্রিকেট বোর্ডের সোশ্যাল মিডিয়া টিম।

বল হাতে দুর্ধর্ষ পারফর্ম করেন রশিদ খান-মুজীবউর রহমান:

বল হাতে দুর্ধর্ষ পারফর্ম করেন রশিদ খান-মুজীবউর রহমান:

নাজিবুল্লাহ জাডরান এবং ইব্রাহিম জাডরান-ই নন, আফগানিস্তানের এই জয়ের নেপথ্যে সমান কৃতিত্ব প্রাপ্য দুই তারকা স্পিনার রশিদ খান এবং মুজীব উর রহমান। রশিদ এবং মুজীব এই ম্যাচে তিনটি করে উইকেট পান। রশিদ নিজের ঝলক দেখানো শুরু করার আগে মুজীব কাজ শুরু করে দেন। এই স্পিনারের জন্যই বাংলাদেশ নিজেদের ইনিংসকে এগিয়ে নিয়ে যাতে পারেনি। প্রথম দল হিসেবে সুপার ফোরে জায়গা করে নিল আফগানিস্তান।

বাংলাদেশের ব্যাটিং ধস:

বাংলাদেশের ব্যাটিং ধস:

মোসাদ্দিক হোসেন ছাড়া বাংলাদেশের কোনও ব্যাটসম্যান এই ম্যাচে ছাপ ফেলতে পারেননি। ৩১ বলে ৪৮ রানের অপরাজিত ইনিংস খেলেন মোসাদ্দিক। এ ছাড়া মাহমাদুল্লাহ করেন ২৫ রান। অধিনায়ক শাকিব আল হাসান ১১ রানে আউট হন এই ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+