WI vs IND: ফ্লোরিডায় গল্ফ কার্ট চালালেন রোহিত শর্মা, দেখে নিন সেই ভিডিও

WI vs IND: ফ্লোরিডায় গল্ফ কার্ট চালালেন রোহিত শর্মা, দেখে নিন সেই ভিডিও

ওয়েস্ট ইন্ডিজ সফরের শেষ ম্যাচে ক্যারিবিয়ান দলটির বিরুদ্ধে দাপট বজায় রাখে ভারতীয় দল। ওডিআই সিরিজে নিকোলাস পুরানের দলকে হোয়াইটওয়াশ করার পর টি-২০ সিরিজে ৪-১ ব্যবধানে রোহিত শর্মার ভারত পরাজিত করে প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়নদের।

ম্যাচ শেষে গল্ফ কার্টে মাঠে ঘুরতে দেখা যায় রোহিত শর্মাকে:

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচে বড় ব্যবধানে জয় তুলে নেওয়ার পর ফ্রোরিডার মাঠে গল্ফ কার্ট চালাতে দেখা যায় রোহিত শর্মাকে। রোহিতের সঙ্গে এই গল্ফ কারট রাইডে ছিলেন তাঁর সতীর্থরাও। গাড়ি চালাচ্ছিলেন রোহিত এবং তার দুই পাশে এবং উপরে ছিলেন দীনেশ কার্তিক, রবি বিষ্ণোই, ঋষভ পন্থ, অক্ষর প্যাটেলরা। ওই সময়ে মাঠে মধ্যে উপস্থিত এক ক্রিকেটপ্রেমী এই ভিডিওটিকে ভাইরাল করতে বেশি সময় নেননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি দ্রুত ভাইরাল হয়ে যায়। প্রত্যেক ক্রীড়াপ্রেমী মানুষ ভারতীয় দলের প্রশংসা করেছেন ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে অনবদ্য পারফরম্যান্সের জন্য।

ফ্লোরিডার ক্রিকেটপ্রেমীদের দেখে আপ্লুত রোহিত:

ধীরে ধীরে আমেরিকায় জনপ্রিয়তা পাচ্ছে ক্রিকেট। ক্রিকেটের প্রচারেই ফ্রোরিডায় আয়োজিত হয়েছে ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফরের শেষ দুই টি-২০ ম্যাচ। ফ্লোরিডার সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়াম টার্ফ গ্রাউন্ডে সমর্থকদের উন্মাদনা দেখে আপ্লুত ভারত অধিনায়ক রোহিত শর্মা। চতুর্থ টি-২০ শেষে বাউন্ডারি লাইনের বাইরে গিয়ে সমর্থকদের সঙ্গে হাত মেলাতে দেখা যায় রোহিতকে। সিরিজের শেষ টি-২০ ম্যাচে রোহিত খেলেননি কিন্তু চতুর্থ টি-২০ ম্যাচে বাউন্ডারি লাইনের বাইরে গিয়ে সমর্থকদের সঙ্গে হাত মেলাতে দেখা যায় ভারত অধিনায়ককে। গ্যালারিতে উপস্থিত ভারতীয়রা ঝুকে পড়েছিল রোহিতের সঙ্গে হাত মেলানোর জন্য।

পঞ্চম টি-২০ ম্যাচের সংক্ষিপ্তসার:

পঞ্চম টি-২০ ম্যাচের সংক্ষিপ্তসার:

শেষ ম্যাচের আগেই সিরিজ জিতে যাওয়ায় পঞ্চম ম্যাচে বিশ্রাম দেওয়া হয় নিময়িত অধিনায়ক রোহিত শর্মাকে। তবে, ধুকতে থাকা ক্যারিবিয়ান দলকে হারাতে বেগ পেতে হয়নি ভারতকে। টসে জিতে প্রথমে ব্যাটিং করে ১৮৮/৭ রান তোলে ভারত। শ্রেয়স আইয়ার করেন ৬৪ রান, দীপক হুডার ব্যাট থেকে আসে ৩৮ রান। এই ম্যাচে অধিনায়কত্ব করা হার্দিক পান্ডিয়া করেন ২৮ রান। ওয়েস্ট ইন্ডিজের তিনটি উইকেট পান ওডেন স্মিথ। ভারতের দেওয়া বড় রানের টার্গেট তাড়া করতে নেমে ১০০ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। ক্যারিবিয়ান দলটির হয়ে একমাত্র শিমরন হেটমায়ার ছাড়া কেউ রান পাননি। দলের মোট রানের অর্ধেকের বেশি কেরেন তিনি। হেটমায়ারের ব্যাট থেকে আসে ৩৫ বলে ৫৬ রান। ভারতের হয়ে ২.৪ ওভারে মাত্র ১৬ রান খরচ করে ৪টি উইকেট পান রবি বিষ্ণোই। তিনটি করে উইকেট পান কুলদীপ যাদব এবং অক্ষর প্যাটেল।

ওয়েস্ট ইন্ডিজ সফরে এক নজরে ভারতের পারফরম্যান্স:

ওয়েস্ট ইন্ডিজ সফরে এক নজরে ভারতের পারফরম্যান্স:

ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতীয় দল মোট তিনটি ওডিআই এবং পাঁচটি টি-২০ ম্যাচ খেলেছে। এই আটটি ম্যাচের মধ্যে সাতটিতেই জিতেছে ভারত। ওডিআই সিরিজে ৩-০ ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করে ভারত। ওডিআই সিরিজের সেরা নির্বাচিত হন শুভমন গিল।

টি-২০ সিরিজেও হয়তো ওয়েস্ট ইন্ডিজ ঘরের মাঠে হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে পারত না যদি দ্বিতীয় টি-২০ ম্যাচটি না জিততে পারত। টি-২০ সিরিজের সেরা নির্বাচিত হন অর্শদ্বীপ সিং।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+